কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা জানাল ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার পরমাণু আলোচনা সামনে রেখে ইরান বলেছে, তারা কূটনৈতিক সমাধানে আগ্রহী। তবে ওয়াশিংটন সামরিক পদক্ষেপ নিলে তা আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। এর বিরুদ্ধে তেহরান কঠোর জবাব দেবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ কথা বলেন। খবর আলজাজিরার।

ইসমাইল বাঘেই বলেন, যেকোনো আগ্রাসনকে আগ্রাসন হিসেবেই দেখা হবে। আত্মরক্ষার স্বাভাবিক অধিকারের অংশ হিসেবে আমরা জোরালো প্রতিক্রিয়া জানাব। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরান যদি সমঝোতায় না আসে, তবে তিনি সীমিত সামরিক হামলার কথা বিবেচনা করছেন।

রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় উৎসাহব্যঞ্জক সংকেত মিলেছে। তবে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য ইরান প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে দুই দেশের মধ্যে ওমানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা চলছে। চলতি মাসে ওমানে আলোচনা পুনরায় শুরু হয়। এর আগে সুইজারল্যান্ডে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। তৃতীয় দফা আলোচনা বৃহস্পতিবার জেনেভায় হওয়ার কথা রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ওমান জানিয়েছে, চুক্তি চূড়ান্ত করতে ইতিবাচক অগ্রগতি রয়েছে।

ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারড কুশনার।

মার্কিন প্রশাসন জানিয়েছে, আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, এত সামরিক মোতায়েনের পরও কেন ইরান আত্মসমর্পণ করেনি তা নিয়ে ট্রাম্প বিস্মিত। তবে এর জবাবে বাঘেই বলেন, ইরানিরা তাদের ইতিহাসে কখনো আত্মসমর্পণ করেনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X