কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০১:৪৯ এএম
আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিসহ দেশটির বেশ কয়েকজন নেতার সন্ধান দিলে সন্ধানদাতাকে এক কোটি মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম। খবর আল জাজিরার।

ইরানি এসব নেতাদের সন্ত্রাসবাদী উল্লেখ করে দপ্তরটি জানিয়েছে, যারা তাদের বিষয়ে তথ্য দেবেন তারা অন্য দেশে স্থানান্তরের সুযোগ পাবেন।

পুরস্কার ঘোষণা করে পোস্টারে উল্লেখ করা হয়েছে, এই ব্যক্তিরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন শাখাকে নেতৃত্ব ও নির্দেশনা দেন। এর মাধ্যমে তারা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের পরিকল্পনা, সংগঠন এবং বাস্তবায়ন করেন।

যুক্তরাষ্ট্র যাদের বিষয়ে তথ্য খুঁজছে সেই তালিকায় থাকা ইরানি কর্মকর্তারা হলেন, গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব, ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগর হেজাজি, মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি, ব্রিগেডিয়ার জেনারেল এস্কান্দার মোমেনি এবং সুপ্রিম কাউন্সিলের সচিব আলী লারিজানি।

অবশ্য আজ শুক্রবার সকালে আলী লারিজানি তেহরানে আল-কুদস দিবসের মিছিলে অংশ নেন এবং নিজের অংশগ্রহণের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X