কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

ইরান ভয় পাচ্ছে : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প । ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প । ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগ্রহ থাকলেও তেহরান এই চুক্তির কথা বলতে ভয় পাচ্ছে। কারণ, তারা মনে করছে, তাদের হত্যা করা হতে পারে। ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির তহবিল সংগ্রহের নৈশভোজে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প।

বুধবার তিনি বলেন, ‘তারা বলতে ভয় পাচ্ছে। কারণ, তারা মনে করছে নিজেদের লোকদের হাতে মারা যাবে। আমাদের হাতে মারা যাওয়া ভয়ও পাচ্ছে।’

ট্রাম্প আরও বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমরা যা করছি, তা আগে কখনো কেউ দেখেনি। তারা আসলে আলোচনা করছে এবং চুক্তি করতে খুবই আগ্রহী।

এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল যে ইরানের সঙ্গে আলোচনা এখনো শেষ হয়নি, যদিও যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাব তাৎক্ষণিকভাবে গ্রহণ করেনি তেহরান। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ট্রাম্প সরকার পাকিস্তানে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করছে। সেখানে যুদ্ধ শেষ করার জন্য বিকল্প পথ নিয়ে আলোচনা করা হবে।

এদিকে যুক্তরাষ্ট্র বেশ কিছু প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদের উৎপাদন বৃদ্ধি করবে। এর মধ্যে প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলায় সক্ষম ক্ষেপণাস্ত্রের উৎপাদন জোরদার করবে দেশটি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিবৃতি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়, ‘পাশাপাশি বেশি উঁচু দিয়ে উড়ে যাওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড)’-এর সিকার বা লক্ষ্যবস্তু শনাক্তকরণ যন্ত্রের উৎপাদনও বাড়ানো হবে। এ ছাড়া নেভিগেশন সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সংক্রান্ত সরঞ্জাম উৎপাদনও বাড়ানো হবে।

কালবেলা/এএএম/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X