কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

সৌদি যুবরাজের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

সৌদি যুবরাজ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
সৌদি যুবরাজ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে ফোনলাপ করেছেন। এ সময় তারা ইরান যুদ্ধ ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন।

বুধবার (০১ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, বুধবার অনুষ্ঠিত এই ফোনালাপে ট্রাম্প সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার বিষয়ে সৌদি যুবরাজকে অবহিত করেন। তবে এ বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব পাঠিয়েছে। এতে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং হরমুজ প্রণালিতে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে কিছু শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।

তবে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। তেহরানের দাবি, যোগাযোগ কেবল মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদানের মধ্যেই সীমাবদ্ধ এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো ‘অতিরিক্ত ও অবাস্তব’।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এতে ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে।

যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে। এছাড়া চলমান উত্তেজনার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব পড়েছে এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও ব্যাহত হচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X