কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

এবার নিজেদের সব বিমানবন্দর চালুর সিদ্ধান্ত ইরাকের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দীর্ঘদিন পর নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরাক। এরপরই সব বিমানবন্দর সক্রিয় করার নির্দেশ আসে। ইরান ও যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর বুধবার (৮ এপ্রিল) এ সিদ্ধান্ত নেয় বাগদাদ।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরাকের বন্ধ থাকা সবগুলো বিমানবন্দরের কার্যক্রম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সংক্রান্ত বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, অবিলম্বে এ নির্দেশ কার্যকর হবে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তবে এই যুদ্ধবিরতির মধ্যেই কুয়েতের তেল ও বিদ্যুৎ স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আব্দুল আজিজ আল ওতাইবি জানিয়েছেন, আজ বুধবার (৮ এপ্রিল) ভোর ৫টা থেকে এখন পর্যন্ত দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৮টি ইরানি ড্রোন প্রতিহত করেছে।

আল ওতাইবি বলেন, ভোর থেকেই আমরা ইরানি হামলার তীব্র ঢেউ লক্ষ্য করছি এবং এখন পর্যন্ত বিপুল সংখ্যক ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তিনি আরও বলেন, কুয়েতের দক্ষিণাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়, যার ফলে তেল অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X