কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির মধ্যেই কুয়েতের তেল ও বিদ্যুৎ স্থাপনায় ড্রোন হামলা 

ইরানের হামলায় জ্বলছে কুয়েতের একটি তেল স্থাপনা। ফাইল ছবি
ইরানের হামলায় জ্বলছে কুয়েতের একটি তেল স্থাপনা। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তবে এই যুদ্ধবিরতির মধ্যেই কুয়েতের তেল ও বিদ্যুৎ স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আব্দুল আজিজ আল ওতাইবি জানিয়েছেন, আজ বুধবার (৮ এপ্রিল) ভোর ৫টা থেকে এখন পর্যন্ত দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৮টি ইরানি ড্রোন প্রতিহত করেছে। খবর আল জাজিরার।

আল ওতাইবি বলেন, ভোর থেকেই আমরা ইরানি হামলার তীব্র ঢেউ লক্ষ্য করছি এবং এখন পর্যন্ত বিপুল সংখ্যক ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তিনি আরও বলেন, কুয়েতের দক্ষিণাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়, যার ফলে তেল অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলের সিদোন এলাকায় বুধবার ভোরে আকাশপথে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলের তায়িরের বাসিন্দাদের অবিলম্বে শহরটি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X