কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প বেশি কথা বলেন : ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বেশি কথা বলেন’ বলে মন্তব্য করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। শনিবার (১৮ এপ্রিল) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত এক কূটনৈতিক ফোরামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী বুধবারের মধ্যে সমঝোতা না হলে আবারও বোমা হামলা শুরু হবে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে খাতিবজাদে সাংবাদিকদের বলেন, এটা প্রেসিডেন্ট ট্রাম্পের কথা। তিনি অনেক বেশি কথা বলেন। একই বক্তব্যের মধ্যেই তিনি পরস্পরবিরোধী কথা বলেছেন। তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন, তা আমি নিশ্চিত নই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক টুইট করেন এবং অনেক কথা বলেন। তার বক্তব্যগুলো সামঞ্জস্যপূর্ণ বা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না, তা মার্কিন জনগণের ওপরই ছেড়ে দেওয়া উচিত।

এসময় তিনি যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম স্থানান্তরের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। মার্কিন নৌ অবরোধকেও স্থায়ীভাবে অকার্যকর বলে ঘোষণা দেন। একই সঙ্গে তিনি বলেন, দ্বিতীয় দফা আলোচনায় যেতে হলে আগে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতার কাঠামোতে পৌঁছাতে হবে।

যুদ্ধ পরিস্থিতি পুনরায় শুরু হলে ইরান নিজেদের রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বলেও সতর্ক করেন তিনি। তার ভাষায়, যুদ্ধ আবার শুরু হলে ইরান শেষ গুলি ও শেষ সৈনিক পর্যন্ত লড়াই করবে।

গত সপ্তাহান্তে ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, চলতি সপ্তাহে আবারও দুই দেশের সরাসরি আলোচনা হতে পারে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে বৈঠক আয়োজনের জটিলতার কারণে তা আপাতত হওয়ার সম্ভাবনা কম।

কালবেলা/এএমএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X