কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১১:২৯ এএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

আলোচনায় না এলে অভূতপূর্ব সমস্যায় পড়বে ইরান : ট্রাম্প 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি আলোচনায় না বসে তাহলে তারা এমন সমস্যায় পড়বে যা তারা আগে কখনো দেখেনি। তিনি এখনো বিশ্বাস করেন ইরান আলোচনায় বসবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) আলজাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি দ্য জন ফ্রেডরিকস শো নামক রেডিও অনুষ্ঠানে টেলিফোনে সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ইরান আলোচনায় আসবে। যদি না আসে, তাহলে তারা এমন সমস্যার মুখে পড়বে যা তারা আগে কখনো দেখেনি।

তিনি আরও বলেন, ‘আশা করি তারা একটি ন্যায্য চুক্তি করবে এবং নিজেদের দেশ পুনর্গঠন করবে। তবে তাদের কাছে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যাবে না। তাদের সেই সুযোগও থাকবে না। আমরা এটা হতে দিতে পারি না। এটি বিশ্ব ধ্বংসের কারণ হতে পারে।’

ট্রাম্প দাবি করেন, ‘ইরান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সামনে অন্য কোনো বিকল্প ছিল না। তার ভাষায়, ইরানের ক্ষেত্রে আমাদের কোনো বিকল্প ছিল না। আমাদের এটা করতেই হয়েছে।’

এর আগে সোমবার ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে পাকিস্তানে যাচ্ছে একটি মার্কিন প্রতিনিধিদল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে তারা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন।

অন্যদিকে ইরান বলেছে, দুই পক্ষের মধ্যে কোনো বোঝাপড়ার কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনায় অংশ নেবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, পরবর্তী দফা বৈঠক নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

কালবেলা/এএমএম/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X