কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চুক্তি করার বিষয়ে ‘সিরিয়াস’ ইরান: রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ইরান বেশ আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, তবে যে কোনো চুক্তিতে অবশ্যই তাদের পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধ করতে হবে।

সোমবার (২৭ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মার্কো রুবিও বলেন, আমার মনে হয় তারা যে সংকটে রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে সত্যিই আগ্রহী। তিনি ইরানের অবনতিশীল অর্থনৈতিক অবস্থার কথাও উল্লেখ করে বলেন, এই সংঘাত শুরু হওয়ার আগে ইরানের যে সমস্যাগুলো ছিল, সেগুলো এখনও রয়েছে। বরং বেশিরভাগ ক্ষেত্রেই আরও খারাপ হয়েছে।

তিনি বলেন, চুক্তিতে এটি নিশ্চিত করতে হবে, যাতে তারা কোনো অবস্থাতেই দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোতে না পারে।

এদিকে রাশিয়া সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে পুতিন জানিয়েছেন, ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রাশিয়া। সোমবার (২৭ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির বার্তা পৌঁছে দিয়েছেন আরাগচি।

বৈঠকে পুতিন বলেন, ইরান বর্তমানে একটি ‘কঠিন সময়’ পার করছে। তবে রাশিয়া আশা করে, দেশটির জনগণ এ পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শিগগিরই পুতিন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে বৈঠকে অংশ নেবেন।

রাশিয়া জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকেই ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। এছাড়াও সংঘাত নিরসনে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমাধান খুঁজতে তারা প্রস্তুত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

রাজধানীতে মাদকবিরোধী আন্দোলনে মাদক হাতে যুবক

ভোজিনহার হাতেই মেসিদের ইতি!

খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না: প্রতিমন্ত্রী টুকু

খামেনির কফিনের পাশে থাকা ছোট কফিনটি কার?

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ: এক মাসে ২৬ মামলা, ২৪ নৌকা জব্দ

বিশ্বকাপ ঘিরে সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনস্থলে বিশেষ নজরদারি করবে পুলিশ

মিসর দলের সঙ্গে মার্কিন পুলিশের ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

৪০ জনকে চাকরি দেবে আকিজ গ্রুপ, বেতন ২০ হাজার

সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগে সাবেক এএসপি কারাগারে 

১০

এইচএসসি পরীক্ষার সুযোগ পাচ্ছেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী

১১

সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক ৫

১২

৩০ জনকে নিয়োগ দেবে মীনা বাজার, পাবেন যেসব সুবিধা

১৩

প্রধানমন্ত্রী জনগণের কষ্ট লাঘবকে বড় করে দেখছেন: রিজভী

১৪

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার

১৫

অক্টোবর-নভেম্বরে হতে পারে স্থানীয় সরকারের ৫ নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৬

ফাঁকা মাঠে অবিশ্বাস্য সুযোগ নষ্ট, বিশ্বকাপের সবচেয়ে বাজে গোল মিস?

১৭

বিদেশি পিস্তল-৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

১৮

ধানক্ষেতে মিলল দুই কোটি টাকার স্বর্ণ, আটক ১

১৯

শেষ হলো শিল্পী সমিতির ভোটগ্রহণ, কখন জানবেন ফলাফল?

২০
X