কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৯:৩৯ এএম
আপডেট : ০৮ মে ২০২৬, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

হরমুজে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুদ্ধবিরতি বহাল আছে।

পাল্টাপাল্টি হামলার খবর আসার পর (০৮ মে) শুক্রবার ট্রাম্প এবিসি নিউজের কাছে দাবি করেন, যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। তিনি বলেন, যুদ্ধবিরতি চলছে। এটি কার্যকর আছে।

পাশাপাশি সংঘর্ষের এই ঘটনাকে কেবল হালকা ধাক্কা বলে বর্ণনা করেন ট্রাম্প।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প দাবি করেন, তিনটি মার্কিন যুদ্ধজাহাজ হামলার মুখে পড়লেও সেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। ইরানি বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ইরানের নৌযানগুলোকে খুব দ্রুত ও কার্যকরভাবে সমুদ্রের তলদেশে পাঠানো হয়েছে। আমাদের বিধ্বংসী জাহাজগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, কিন্তু সহজেই সেগুলো প্রতিহত করা হয়েছে।

তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট দাবি করেছে, বৃহৎ পরিসরের যৌথ সামরিক অভিযানে তারা মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এ সময় তাদের মুহুর্মুহু হামলার মুখে তিনটি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তারা আরও জানায়, অভিযানে জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব অস্ত্রে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ওয়ারহেড সংযুক্ত ছিল এবং সেগুলো সরাসরি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে নিক্ষেপ করা হয়।

এদিকে বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইরানিদের সঙ্গে আলোচনা করছি, খুব ভালোভাবে এগোচ্ছে।

ট্রাম্প জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র কখনও ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না। একইসঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

তবে তিনি সতর্ক করে বলেন, আলোচনা খুব ভালো চলছে, কিন্তু তাদের বুঝতে হবে; যদি চুক্তি স্বাক্ষর না হয়, তাহলে তাদের অনেক কষ্ট ভোগ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টার্স এফসি

৪ অভিজাত এলাকায় কাদামাটি অপসারণে সহযোগিতা করবে ডিএনসিসি

যুক্তরাষ্ট্রে নিরাপত্তাকর্মীদের তল্লাশি থেকে রেহাই নেই মেসিরও

চট্টগ্রাম অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস / সাগরে লঘুচাপ, বন্দরে সতর্ক সংকেত

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন ভূতাপেক্ষ পদোন্নতি ও বকেয়া সুবিধা

স্লুইজ গেটে পড়ে ছিল নারীর মরদেহ

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা  

নতুন পে-স্কেলে বেতন কবে মিলবে?

বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি

নারীসহ যুবদল নেতা আটক, পদ থেকে বহিষ্কার

১০

সিরিয়ার অন্তর্বর্তী সংসদে নিয়োগ পেলেন অভিনেত্রী রোজিনা 

১১

অবশেষে ঝড় তুলতে আসছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

১২

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

১৩

হাম প্রতিরোধ ও সচেতনতা / সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত

১৪

শাপলা চত্বর মামলায় আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর

১৫

বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ঘুরতে এসে নিখোঁজ চিকিৎসক

১৬

এলডিসি উত্তরণ ও মান নিয়ন্ত্রণ অবকাঠামোর সংস্কার / ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতার সত্যিকারের পরীক্ষা

১৭

কুয়েতে নির্যাতনের শিকার ৭ নারী গৃহকর্মীকে দেশে ফেরত, সতর্ক করল দূতাবাস

১৮

থাইল্যান্ডে ১১ বছরের শিশুর চালানো পিকআপের ধাক্কায় ৯ ভিক্ষুর মৃত্যু

১৯

প্রতিবন্ধীদের সেবায় এক সুতোয় গাঁথা হচ্ছে সব মন্ত্রণালয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২০
X