শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৮:০২ পিএম
আপডেট : ০৮ মে ২০২৬, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

শুক্রবারের মধ্যেই ইরানের জবাব পাওয়ার আশা যুক্তরাষ্ট্রের : রুবিও 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানে দেওয়া মার্কিন প্রস্তাবের বিষয়ে শুক্রবার দেশটির জবাব পাওয়ার আশা করছে ওয়াশিংটন।

রোমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ইরান কী জবাব দেয় সেটি আমরা দেখার অপেক্ষায় আছি। আশা করছি, এটি আমাদেরকে একটি গুরুতর আলোচনার প্রক্রিয়ায় এগিয়ে নিতে সহায়তা করবে। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে বলা হয়, যুক্তরাষ্ট্র মনে করছে ইরানের সঙ্গে ১৪ দফা সমঝোতা স্মারকের কাছাকাছি পৌঁছানো সম্ভব হতে পারে। এই সমঝোতা ভবিষ্যতে আরও বিস্তারিত পারমাণবিক আলোচনার ভিত্তি তৈরি করবে বলে আশা করছে তারা।

তবে বৃহস্পতিবার গভীর রাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। গত এক মাসের যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে এ হামলাকে। এতে দীর্ঘমেয়াদি কোনো সমঝোতা আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

এদিকে, হামলার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। তিনি বলেন, যুদ্ধবিরতি চলছে। এটি কার্যকর আছে।

পাশাপাশি সংঘর্ষের এই ঘটনাকে কেবল হালকা ধাক্কা বলে বর্ণনা করেন ট্রাম্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১০

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১২

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৩

রিজার্ভ আরও বাড়ল

১৪

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৫

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৬

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৭

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

১৮

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

১৯

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

২০
X