কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১০:৫১ এএম
আপডেট : ০৮ মে ২০২৬, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে উত্তেজনার মধ্যে ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ

তেহরানে মার্কিন হামলার পর ধোঁয়া উঠছে। পুরোনো ছবি
তেহরানে মার্কিন হামলার পর ধোঁয়া উঠছে। পুরোনো ছবি

হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ারগুলোর ওপর উসকানিবিহীন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এর জবাবে ইরানের সামরিক স্থাপনাগুলোতে আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে বলে জানায় ওয়াশিংটন। খবর টাইমস অব ইসরায়েলের।

শুক্রবার (০৮ মে) এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক নৌপথ দিয়ে অতিক্রম করার সময় তিনটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ইরানি বাহিনী একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

মার্কিন বাহিনীর দাবি, সব ধরনের হুমকি প্রতিহত করা হয়েছে এবং কোনও মার্কিন সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি।

এরপর পাল্টা জবাবে ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, যেসব স্থাপনা থেকে মার্কিন বাহিনীর ওপর হামলা পরিচালিত হয়েছিল, সেগুলোই লক্ষ্যবস্তু করা হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করে, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং গোয়েন্দা নজরদারি অবকাঠামো।

তবে ওয়াশিংটন দাবি করেছে, তারা পরিস্থিতি আরও উত্তপ্ত করতে চায় না। কিন্তু মার্কিন বাহিনী নিজেদের সুরক্ষায় প্রস্তুত রয়েছে।

এদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, বন্দরনগর আব্বাসের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণের সুনির্দিষ্ট উৎস ও অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া রাজধানী তেহরানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সংস্থাটি আরও জানায়, ইরানি সশস্ত্র বাহিনী ও শত্রুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পারস্য উপসাগরের বৃহত্তম দ্বীপ কেশমের একটি জেটির বাণিজ্যিক অংশ লক্ষ্যবস্তু হয়েছে বলেও দাবি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১০

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১১

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১২

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৩

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৫

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৬

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৭

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৮

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৯

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

২০
X