শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৩:৪০ পিএম
আপডেট : ২২ মে ২০২৬, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ছোট্ট দ্বীপে বাবাকে ছাড়াই বিয়ে করছেন ট্রাম্পের ছেলে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ছেলে ট্রাম্প জুনিয়র। ছবি : কালবেলা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ছেলে ট্রাম্প জুনিয়র। ছবি : কালবেলা

ইরান যুদ্ধ ও চলমান রাজনৈতিক ব্যস্ততার কারণে ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে যোগ দিতে পারছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২০ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও বেটিনা অ্যান্ডারসনের বিয়েতে যাওয়ার চেষ্টা করবেন, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। খবর এনবিসি নিউজের।

তিনি বলেন, ‘এটা আমার জন্য ভালো সময় নয়। আমার সামনে ইরানসহ আরও অনেক বিষয় আছে।’

ট্রাম্প বলেন, ‘সে (ট্রাম্প জুনিয়র) চায় আমি তার বিয়েতে যাই। অনুষ্ঠানটি খুব ছোট ও ব্যক্তিগত পরিসরে হবে। আমি যাওয়ার চেষ্টা করব।’

এ সময় সংবাদমাধ্যমের সমালোচনার কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘ভুয়া সংবাদমাধ্যমগুলো আমি গেলেও সমালোচনা করবে, না গেলেও সমালোচনা করবে।’

তবে নবদম্পতির জন্য শুভকামনা জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি তাকে অনেক দিন ধরে চিনি। আশা করি তাদের দাম্পত্য জীবন খুব ভালো হবে।’

মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী শনিবার বাহামায় বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে হোয়াইট হাউস প্রকাশিত ট্রাম্পের সূচি অনুযায়ী, ওই দিন তিনি নিউ জার্সির বেডমিনস্টারে অবস্থান করবেন।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের মুখপাত্র এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

গত ডিসেম্বরে হোয়াইট হাউসের এক ছুটির অনুষ্ঠানে ট্রাম্প জুনিয়র ও বেটিনা অ্যান্ডারসন তাদের বাগদানের ঘোষণা দেন। সে সময় ট্রাম্প জুনিয়র এটিকে ‘বড় জয়’ বলে মন্তব্য করেছিলেন।

কালবেলা/এএমএম/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X