

ইরানের সঙ্গে যুদ্ধের অবসান চেয়ে কংগ্রেসে গৃহীত প্রতীকী প্রস্তাবের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রস্তাবকে ‘ভুল সময়ে নেওয়া অর্থহীন পদক্ষেপ’ বলে আখ্যা দেন তিনি।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সিনেটে ৫০-৪৮ ভোটে প্রস্তাবটি পাস হওয়ার পর, এর প্রতিক্রিয়ায় ট্রাম্প মঙ্গলবার (২৩ জুন) তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই সমালোচনা করেন।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘আমি যখন ইরানকে প্রায় পরাজয়ের দ্বারপ্রান্তে নিয়ে এসেছি, ঠিক তখনই মার্কিন সিনেট ভুল সময়ে একটি অর্থহীন ওয়ার পাওয়ারস অ্যাক্ট ভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি আরও বলেন, এই সিনেটররা আমার কাজ আরও কঠিন করে তুলেছেন। কিন্তু আমি যে কোনোভাবেই কাজটি সম্পন্ন করব। কারণ আমি সবসময়ই তা করতে পারি।