কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৩ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

যেভাবে ব্রিটিশ ‘গ্যাংস্টারদের’ নতুন আখড়া হয়ে উঠল নেদারল্যান্ডস 

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রিটিশ ‘গ্যাংস্টারদের’ জন্য ইউরোপে নতুন নিরাপদ ঘাঁটি হয়ে উঠছে নেদারল্যান্ডস। তুলনামূলক কম নজরদারি, শক্তিশালী বাণিজ্যিক সংযোগ এবং গোপন লেনদেনের সুযোগের কারণে দেশটি আন্তর্জাতিক মাদক ও সংগঠিত অপরাধচক্রের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে বলে জানা গেছে।

সম্প্রতি নেদারল্যান্ডসের হিরহুগোয়ার্ড শহরের একটি শিল্পাঞ্চলে গুলিতে নিহত হন লিভারপুলের পরিচিত গ্যাং সদস্য পল পার্কার (৫২)। স্থানীয় তদন্তকারীরা ধারণা করছেন, তিনি সেখানে একটি সংঘবদ্ধ অপরাধচক্রের হয়ে কাজ করছিলেন। তার মৃত্যু ইউরোপজুড়ে ব্রিটিশ-ডাচ অপরাধচক্রের গভীর সংযোগ আবারও সামনে এনেছে। খবর দ্য ডেইলি মেইলের।

প্রতিবেদনে বলা হয়, পার্কার নেদারল্যান্ডসের অপরাধ জগতে ‘টমি’ নামে পরিচিত ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি ভুয়া পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশে চলাচল করতেন এবং সংগঠিত অপরাধচক্রের হয়ে কাজ করতেন।

শক্তিশালী অপরাধ নেটওয়ার্ক

বিশ্লেষকদের মতে, স্পেনের কস্তা দেল সোলের মতো অঞ্চলগুলো যেখানে প্রকাশ্য গ্যাং সংঘর্ষের জন্য পরিচিত, সেখানে নেদারল্যান্ডসের অপরাধ জগৎ তুলনামূলকভাবে ‘নীরব’ ও ‘গোপন’। এখানে সাধারণত ক্যাফে, গোপন বৈঠক কিংবা এনক্রিপ্টেড মেসেজিংয়ের মাধ্যমে বড় ধরনের মাদকের চুক্তি সম্পন্ন হয়।

বিশেষজ্ঞরা বলছেন, রটারডামসহ ইউরোপের বড় বন্দরগুলো দিয়ে বিপুল পরিমাণ কোকেন প্রবেশ করায় নেদারল্যান্ডস এখন বৈশ্বিক মাদক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে।

অপরাধ বিশ্লেষক পিটার ওয়ালশ বলেন, ‘নেদারল্যান্ডস এবং বিশেষ করে আমস্টারডাম একসময় মাদক দুনিয়ার স্টক এক্সচেঞ্জে পরিণত হয়েছিল। সব বড় চুক্তি এখানেই হতো।’

ব্রিটিশ গ্যাংদের উপস্থিতি

প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৮০-এর দশক থেকেই ব্রিটিশ মাদকচক্র নেদারল্যান্ডসে সক্রিয়। ১৯৯০-এর দশকে লিভারপুলের কুখ্যাত গ্যাংস্টার কার্টিস ওয়ারেন দেশটিকে ঘাঁটি বানিয়ে দক্ষিণ আমেরিকার কার্টেলের সঙ্গে সরাসরি মাদক সরবরাহ চ্যানেল গড়ে তোলেন।

এক পর্যায়ে তিনি একটি গ্রামীণ বাড়িতে কোটি কোটি পাউন্ড মূল্যের কোকেন ও এমডিএমএ মজুত করেছিলেন বলে তদন্তে জানা যায়।

বর্তমানেও ইউরোপে রটারডাম বন্দরের মাধ্যমে বিপুল পরিমাণ মাদক প্রবেশ করছে। সীমিত তল্লাশি এবং দুর্নীতির সুযোগকে এই বাণিজ্যের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।

‘মোকারো মাফিয়া’ ও ইউরোপীয় অপরাধ জগৎ

নেদারল্যান্ডসের অপরাধ জগতে বর্তমানে সবচেয়ে প্রভাবশালী নেটওয়ার্ক হিসেবে পরিচিত ‘মোকারো মাফিয়া’। এটি মূলত ডাচ-মরোক্কান গোষ্ঠী থেকে গড়ে উঠেছে। এই সংগঠনের নেতা রিদুয়ান তাগি দীর্ঘদিন ধরে ভয়াবহ সহিংসতার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই চক্র ইউরোপের বিভিন্ন দেশে কোকেন সরবরাহ ও ব্রিটিশ অপরাধচক্রের সঙ্গে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে, এখন এই নেটওয়ার্ক অনেকটাই ‘ব্যবসাভিত্তিক’ কাঠামোয় পরিণত হয়েছে, যেখানে সহিংসতার চেয়ে লাভই প্রধান লক্ষ্য।

অপরাধ বিশ্লেষক ক্রিস ডালবি বলেন, ‘ব্রিটিশ ও ডাচ গ্যাং এখন এক হয়ে কাজ করছে।’

‘যতক্ষণ লাভ ততক্ষণ শান্তি’

বিশেষজ্ঞদের মতে, নেদারল্যান্ডসে ব্রিটিশ গ্যাংদের প্রকাশ্য সহিংসতা তুলনামূলক কম। এর কারণ এখানে মাদক বাজারে পর্যাপ্ত চাহিদা ও সরবরাহ রয়েছে। ফলে প্রতিযোগিতা ও সংঘাতের মাত্রা কিছুটা কমে গেছে।

তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, বড় ধরনের অর্থনৈতিক লেনদেন, ঋণ অনাদায় বা বিশ্বাসঘাতকতার মতো ঘটনাই এখনো হিংসার মূল কারণ।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ ভোক্তাদের বিপুল চাহিদার কারণে ইউরোপে মাদক ব্যবসা এতটাই লাভজনক হয়ে উঠেছে যে, অনেক ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বিতা কমে গেছে। ফলে আপাতদৃষ্টিতে স্থিতিশীলতা দেখা গেলেও এর পেছনে রয়েছে গভীর অপরাধনির্ভর অর্থনীতি।

শেষ পর্যন্ত বিশেষজ্ঞদের মতে, ‘লাভজনক ব্যবসাই’ এই অপরাধ জগৎকে আপাতত শান্ত রাখছে। তবে এটি নৈতিক ও আইনগতভাবে ইউরোপের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে উঠছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত

টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার মানুষের জন্য শোক ইরানের  

‘এক আঘাতেই সবাইকে হত্যা করা সম্ভব; কিন্তু আমি তা করছি না’

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার, জিতবে কারা

এমবাপ্পের নতুন প্রেমের গুঞ্জন, অভিনেত্রীর সঙ্গে ছবি-ভিডিওর লিঙ্ক ভাইরাল!

কে জানে, খামেনির শেষবিদায়ে ওগুলো হয়তো লোকদেখানো কান্না: ট্রাম্প

নেতানিয়াহু জানে, আসল বস কে: ট্রাম্প

নেই বাবার জানাজায়, কোথায় আছেন মোজতবা খামেনি?  

১০

বঙ্গোপসাগরে ট্রলিং সিন্ডিকেটের দৌরাত্ম্য

১১

রোহিঙ্গা ক্যাম্পে গোপন পথ, বাড়ছে অপরাধের শঙ্কা

১২

বড় অঙ্কে পরিবর্তনের পর আজ যত টাকা ভরিতে মিলছে স্বর্ণ

১৩

শৈশবের দারিদ্র্য নিয়ে ব্রিটিশ শিক্ষামন্ত্রীর মন্তব্য, অতিরঞ্জনের অভিযোগ প্রতিবেশীর

১৪

যেভাবে ব্রিটিশ ‘গ্যাংস্টারদের’ নতুন আখড়া হয়ে উঠল নেদারল্যান্ডস 

১৫

বায়ুদূষণে আজ শীর্ষে নয়াদিল্লি, ঢাকার অবস্থান কত

১৬

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রদূত মুশফিকের বার্তা

১৭

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮

৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে আরও সময় চাইলেন ট্রাম্প

১৯

নতুন পে-স্কেলে বেতন কাঠামো ও সফটওয়্যার নিয়ে জটিলতা

২০
X