

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষবিদায়ে লাখো মানুষের অংশগ্রহণ ও শোক প্রকাশ নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার দাবি, খামেনিকে দেশের মানুষ ঘৃণা করত। তাই শেষকৃত্যে দেখা যাওয়া কান্না-শোক কতটা আন্তরিক, তা নিয়ে তিনি সন্দিহান।
শনিবার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার ধারণা ছিল, মানুষ খামেনিকে ঘৃণা করত। কে জানে, ওগুলো হয়তো লোকদেখানো কান্না।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার ওপর যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে নজর রাখছে। তার দাবি, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত উভয় পক্ষই আলোচনায় সাময়িক বিরতি নিয়েছে।
এদিকে খামেনির শেষবিদায়ে অংশ নিতে ইরানজুড়ে লাখো মানুষ তেহরানে জড়ো হয়েছেন এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরাও শোকানুষ্ঠানে অংশ নিচ্ছেন।