মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতা দিবসের রাতে নিউইয়র্কে বন্দুক হামলা, শিশুসহ আহত ৮

নিউইয়র্কে বন্দুক হামলার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল। ছবি : সংগৃহীত
নিউইয়র্কে বন্দুক হামলার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল। ছবি : সংগৃহীত

নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাত দিয়ে এবিসি নিউজ রোববার (০৫ জুলাই) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির রাতে নিউইয়র্ক শহরের কোনি আইল্যান্ড এলাকায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

এনওয়াইপিডি এবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, রোববার রাত প্রায় ১০:৩৭ মিনিটে ব্রুকলিনের ওয়েস্ট ৩১ স্ট্রিটে গুলি চালানোর খবর পেয়ে এনওয়াইপিডির কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও চারজন শিশু রয়েছেন। শিশুদের বয়স যথাক্রমে ১৪, ১২, ৭ ও ৬ বছর। আহতদেরকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল এবং ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

এবিসির তথ্যমতে, পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি।

উল্লেখ্য, গতকাল শনিবার ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী। ঐতিহাসিক দিবসটি উদ্‌যাপনের রাতেই দেশটিতে এ হামলার ঘটনা ঘটল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১০

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১১

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১২

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৩

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৪

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১৫

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১৬

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১৭

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

২০
X