কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

উপসাগরে তীব্র উত্তেজনা, যুক্তরাষ্ট্রের হামলায় ৭ সেনা হারাল ইরান

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। বুধবার ভোরে হরমুজ প্রণালির আশপাশে ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় সাত ইরানি সেনা নিহত হয়েছে। একই সময়ে ইরানও বাহরাইন, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, সাত ঘণ্টাব্যাপী অভিযানে হরমুজ প্রণালির আশপাশ ও ইরানের উপকূলীয় এলাকায় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌবাহিনীর বিভিন্ন স্থাপনায় নিখুঁত হামলা চালানো হয়েছে।

ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইলাম, সিস্তান ও বেলুচিস্তান, হোভেইজা, চাবাহার, কেশম ও হেঙ্গাম দ্বীপ এবং বন্দর আব্বাসসহ বিভিন্ন এলাকায় হামলা হয়েছে। এসব হামলায় একটি সেনা ব্যারাকে সাত সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ হামলায় দুই নারী নিহত এবং ২৬০ জন আহত হয়েছেন।

অন্যদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের স্থাপনা, কুয়েতের আবদুল্লাহ বন্দরের একটি মার্কিন সামরিক কেন্দ্র এবং জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা শত্রুপক্ষের ড্রোন প্রতিহত করছে। জর্ডানও দাবি করেছে, ভোরে ইরান থেকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।

আইআরজিসি আবারও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। পাশাপাশি তারা ইঙ্গিত দিয়েছে, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যবহৃত অন্য জ্বালানি রপ্তানি পথও বন্ধ করে দেওয়া হতে পারে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বৈশ্বিক অর্থনীতির ক্ষতির কথা বিবেচনা করে তিনি আপাতত ইরানের তেল স্থাপনায় হামলার নির্দেশ দেননি। তবে প্রয়োজন হলে ভবিষ্যতে সেসব স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে।

এদিকে জাতিসংঘে পাঠানো এক চিঠিতে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র দুই দেশের সমঝোতা স্মারকের ৪২টি শর্ত লঙ্ঘন করেছে এবং ইচ্ছাকৃতভাবে সেই চুক্তি ভেঙে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসের পরিকল্পনায় ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা / প্রেমের সম্পর্ক-অন্তরঙ্গ ভিডিও ফাঁসের আশঙ্কাই ছিল মোটিভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো সাভারে মহাসড়ক অবরোধ

প্রলোভন দেখিয়ে উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

কুড়িগ্রামে কৃষক সমাবেশে থাকবেন নাহিদ ইসলাম

উড়ন্ত বিমানের জানালা দিয়ে ছিটকে পড়তে যাওয়া স্বামীকে যেভাবে বাঁচালেন স্ত্রী

গোষ্ঠীগত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক দিলেন প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

উপসাগরে তীব্র উত্তেজনা, যুক্তরাষ্ট্রের হামলায় ৭ সেনা হারাল ইরান

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

১০

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

১১

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

১২

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

১৩

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

১৪

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

১৫

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

১৬

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

১৭

পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১৯

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

২০
X