কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১১ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় আছড়ে পড়ল বিমান, বহু প্রাণহানি

দুর্ঘটনাকবলিত বিমানটি এক ইঞ্জিন বিশিষ্ট বিচক্র্যাফ্ট বোনানজা ভি৩৫। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাকবলিত বিমানটি এক ইঞ্জিন বিশিষ্ট বিচক্র্যাফ্ট বোনানজা ভি৩৫। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি আবাসিক এলাকায় ছোট আকারের একটি বিমান আছড়ে পড়েছে। এ ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অঙ্গরাজ্যের ক্লিয়ারওয়াটারের বেসাইড ওয়াটারস মোবাইল হোম পার্কে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

দুর্ঘটনাকবলিত বিমানটি এক ইঞ্জিন বিশিষ্ট বিচক্র্যাফ্ট বোনানজা ভি৩৫। এসব বিমান বেশ হালকা এবং সর্বোচ্চ ৬ আসনের হয়। বেসাইড ওয়াটারস মোবাইল হোম পার্ক এলাকা বেশ ঘণবসতিপূর্ণ। সেখানে দরিদ্র মানুষজনই বসবাস করেন। তাদের অধিকাংশ বাড়িঘর ভাসমান বা ভ্রাম্যমাণ (মোবাইল হোম) হয়ে থাকে। বিধ্বস্ত হওয়ার আগে বিমানের ইঞ্জিনে বিভ্রাটের সংকেত এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে পাঠিয়েছিলেন পাইলট।

এই বিমানে কতজন যাত্রী ছিলেন তা এখনো জানা যায়নি। তবে ক্লিয়ারওয়াটার ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় বিমান ও মোবাইল হোমের বেশ কয়েকজন মানুষের প্রাণহানি হয়েছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করেছে ক্লিয়ারওয়াটার ফায়ার সার্ভিস বিভাগ। ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত হওয়া বিমানের ধ্বংসাবশেষে আগুন জ্বলছে। ভিডিও-এর ক্যাপশনে ফায়ার সার্ভিস জানিয়েছে, আমরা ক্লিয়ারওয়াটার মলের দক্ষিণে একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ায় দুর্ঘটনাস্থলে রয়েছি। এ ঘটনায় একাধিক মোবাইল হোমে আগুন লেগেছে। বিভিন্ন এলাকার দমকলকর্মীরা ঘটনাস্থলে রয়েছে।

ক্লিয়ারওয়াটার ফায়ার সার্ভিসের প্রধান স্কট এহলারস বলেছেন, আগুনে চারটি ঘর পুড়ে গেছে। একটি ঘরের ওপর বিমান সরাসরি আছড়ে পড়ে। আগুন দ্রুত নেভানো হয়েছে।

তিনি বলেন, তিনটি বাড়িতে খোঁজ করা হয়েছে। কারও মরদেহ পাওয়া যায়নি। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় বাসিন্দারা ভেতরে থাকলেও তারা নিরাপদে সরে যেতে পেরেছেন।

তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, মূল ঘরের কাছে এখনো পৌঁছাতে পারেননি দমকলকর্মীরা। তারা সেখানে যাওয়ার চেষ্টা করছেন। এ ঘটনায় বিমানের পাইলট মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এই ঘটনার তদন্ত করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১০

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১১

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১২

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১৩

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১৪

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

১৫

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১৬

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১৮

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১৯

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

২০
X