বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৭:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

নোবেল নিতে ভেনেজুয়েলা ছাড়লে ‘পলাতক’ বিবেচিত হবেন মাচাদো

নোবেল নিতে ভেনেজুয়েলা ছাড়লে ‘পলাতক’ বিবেচিত হবেন মাচাদো

ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার নিতে নরওয়ের উদ্দেশে দেশ ছাড়লে ‘পলাতক’ বলে বিবেচিত হবেন। গত বৃহস্পতিবার ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছেন। মাচাদো বলেন, আগামী ১০ ডিসেম্বর শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণের জন্য নরওয়ের অসলোতে যেতে চান তিনি। বর্তমানে তিনি ভেনেজুয়েলায় আত্মগোপনে আছেন।

অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম বলেন, মাচাদোর বিরুদ্ধে একাধিক ফৌজদারি অপরাধের তদন্ত চলমান থাকায় তিনি ভেনেজুয়েলার বাইরে গেলে পলাতক হিসেবে গণ্য হবেন। মাচাদোর বিরুদ্ধে ষড়যন্ত্র, বিদ্বেষ উসকে দেওয়া এবং সন্ত্রাসবাদমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনকে সমর্থন দেওয়ার কারণেও মাচাদোর বিরুদ্ধে তদন্ত চলছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারিবীয় অঞ্চলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করেছেন। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর অভিযোগ, তার নেতৃত্বাধীন বামপন্থি সরকারকে উৎখাত করাই ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের মূল লক্ষ্য।

ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানের নামে বেশ কিছুদিন ধরে বিভিন্ন জাহাজে হামলা চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৮৩ জন নিহত হয়েছেন। চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো অঞ্চলটিতে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১১

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১৩

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১৪

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৫

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৬

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৭

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৮

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৯

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

২০
X