বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

মহাকাশে ব্লু অরিজিন পাঠাচ্ছে সাড়ে ৫ হাজার স্যাটেলাইট

স্টারলিংকে টেক্কা
মহাকাশে ব্লু অরিজিন পাঠাচ্ছে সাড়ে ৫ হাজার স্যাটেলাইট

ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক স্টারলিংকের সঙ্গে প্রতিযোগিতায় নামছে জেফ বেজোসের মহাকাশ প্রতিষ্ঠান ব্লু অরিজিন। গত বুধবার এ মহাকাশ সংস্থাটি ঘোষণা দিয়েছে, তারা একটি নতুন যোগাযোগ নেটওয়ার্ক গড়তে ৫ হাজার ৪০৮টি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৭ সালের শেষ প্রান্তিকে এই স্যাটেলাইট নেটওয়ার্ক বাস্তবায়ন শুরু হবে। ‘টেরাওয়েভ’ নামে এই নেটওয়ার্ক পৃথিবীর যে কোনো স্থান থেকে সর্বোচ্চ ৬ টেরাবিট পার সেকেন্ড (টিবিপিএস) গতির ডাটা সরবরাহ করতে সক্ষম হবে বলে দাবি করা হয়েছে।

ব্লু অরিজিন জানায়, অপটিক্যাল কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহারের ফলে এই উচ্চগতির সংযোগ সম্ভব হবে। গ্রাহক পর্যায়ের ইন্টারনেটের তুলনায় এ গতি অনেক বেশি, যা বড় আকারের ডাটা প্রসেসিং এবং সরকারি প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে নেটওয়ার্কটি সর্বোচ্চ এক লাখ গ্রাহককে সেবা দেওয়ার জন্য নকশা করা হয়েছে।

টেরাওয়েভ ঘোষণার মধ্য দিয়ে এমন একসময়ে ব্লু অরিজিন এই খাতে প্রবেশ করল, যখন মহাকাশভিত্তিক ডাটা সেন্টার গড়ে তোলার প্রতিযোগিতা তীব্র হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যাপক বিস্তারের ফলে বিশাল পরিসরের ডাটা প্রসেসিংয়ের চাহিদা বেড়েছে, যা পৃথিবীতে বিপুল জ্বালানি ও অবকাঠামো নির্ভর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১১

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১২

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৩

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৪

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৫

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৬

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৭

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৯

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

২০
X