বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

রাশিয়া-যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি শেষ, ঝুঁকিতে বিশ্ব

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি
রাশিয়া-যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি শেষ, ঝুঁকিতে বিশ্ব

নিউ স্টার্ট চুক্তি হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। এ চুক্তি কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত করেছিল এবং উভয় দেশের স্থল ও সাবমেরিনভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং বোমারু বিমান স্থাপনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছিল। চুক্তিটি স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শেষ হয়েছে। রয়টার্স ও সিএনএন বলছে, এতে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো দুই বৃহত্তম পারমাণবিক পরাশক্তি তাদের অস্ত্রাগারের সীমা ছাড়াই অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি করেছে। নিউ স্টার্ট পারমাণবিক চুক্তি শেষ হওয়ায় বিশ্ব এখন একটি গুরুতর নিরাপত্তা সংকটের মুখে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি দ্রুত করার আহ্বান জানিয়েছেন গুতেরেস।

গুতেরেস বলেছেন, অর্ধশতাব্দীর মধ্যে প্রথমবারের মতো আমরা এমন এক বিশ্বের মুখোমুখি, যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের ওপর কোনো বাধ্যতামূলক সীমা নেই। এই দুই দেশই বিশ্বের পারমাণবিক অস্ত্রের বড় অংশের মালিক।

তিনি আরও বলেছেন, দশকের অর্জিত অস্ত্র নিয়ন্ত্রণ শেষ হওয়া একদমই ভালো সময় নয়, কারণ পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি এখন যুগের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

গুতেরেস আরও বলেছেন, বিশ্ব এখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে, তারা কীভাবে কথাকে কাজে রূপান্তর করবে। আমি উভয় দেশের প্রতি আহ্বান জানাই দ্রুত আলোচনার টেবিলে ফিরে এসে এমন একটি নতুন কাঠামো তৈরি করতে, যা যাচাইযোগ্য সীমা ফিরিয়ে আনবে, ঝুঁকি কমাবে এবং আমাদের সাধারণ নিরাপত্তা নিশ্চিত করবে।

বিশ্বকে নিরাপদ রাখতে এ চুক্তি নবায়নের আহ্বান জানিয়েছেন খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিও। গত বুধবার ভ্যাটিকানে সাপ্তাহিক সাধারণ সমাবেশে এমনটাই জানিয়েছেন তিনি।

পোপ লিও আরও বলছেন, গুরুত্বপূর্ণ নিউ স্টার্ট চুক্তি শেষ না হতে দেওয়া উচিত। তিনি বলেছেন, এখন ভয় ও অবিশ্বাসের বদলে পারস্পরিক আস্থা ও যৌথ নৈতিকতা বেশি প্রয়োজন, যা মানবতার কল্যাণে সিদ্ধান্ত গ্রহণে পথ দেখাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X