বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৮ এএম
প্রিন্ট সংস্করণ
আবগারি দুর্নীতির মামলা

খালাস পেলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত

মদ বিক্রির নতুন নীতিমালা তৈরিতে দুর্নীতির অভিযোগ থেকে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তার সাবেক ডেপুটি মণীশ সিসোদিয়াকে খালাস দিয়েছেন দিল্লির একটি আদালত। দীর্ঘ আইনি লড়াই শেষে গতকাল শুক্রবার এ রায় প্রদান করা হয়। রায়ে বিচারক জিতেন্দ্র সিংহ বলেন, ‘আবগারি নীতিতে কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র বা অপরাধমূলক উদ্দেশ্য ছিল না।’ তদন্তকারী সংস্থা সিবিআই অভিযোগের সপক্ষে উপযুক্ত তথ্যপ্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় আদালত এ সিদ্ধান্ত নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

২০২১-২২ সালে আম আদমি পার্টির সরকার নতুন মদনীতি চালু করেছিল, যার লক্ষ্য ছিল রাজস্ব বৃদ্ধি এবং মদের কালোবাজারি বন্ধ করা। তবে দুর্নীতির অভিযোগ ওঠায় পর তা বাতিল করা হয়। সিবিআই দাবি করেছিল, কেজরিওয়ালই ছিলেন এ দুর্নীতির মূল চক্রান্তকারী। কিন্তু বিচারক সেই ভাষ্য খারিজ করে দিয়ে বলেন, ‘সে রকম তথ্যপ্রমাণ দাখিল করতে না পারলে সরকারি প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা টলে যায়।’ এ ছাড়া গুরুতর অভিযোগের ক্ষেত্রে যে জোরালো প্রমাণের প্রয়োজন, সিবিআই তা দিতে পারেনি। আদালত সিবিআইর তদন্ত প্রক্রিয়ারও কড়া সমালোচনা করেছেন। বিশেষ করে কিছু সন্দেহভাজনকে ক্ষমা করে তাদের রাজসাক্ষী বানানোর বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি মামলার এক নম্বর অভিযুক্ত সরকারি কর্মচারী কুলদীপ সিংয়ের বিষয়ে সিবিআই কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এ মামলা কেজরিওয়াল ও সিসোদিয়াকে ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে চরম সংকটে ফেলেছিল। সিসোদিয়া ২০২৩ সালে গ্রেপ্তার হয়ে ১৮ মাস কারাবন্দি ছিলেন, আর কেজরিওয়াল ২০২৪ সালে মুখ্যমন্ত্রী থাকাবস্থায় গ্রেপ্তার হন।

গতকাল আদালতের রায়ের পর আবেগাপ্লুত কেজরিওয়াল নিজেকে ‘কট্টর ইমানদার’ আখ্যা দিয়ে বলেন, ‘আমরা সবসময় বলেছি, সত্যই শেষ বিচারে জিতবে। আমি সবসময় বলেছি, সত্য আমার সঙ্গে আছে। দায়িত্বে থাকা এক মুখ্যমন্ত্রীকে তার বাড়ি থেকে ধরে এনে জেলে ভরা হয়েছিল। আমাদের দিকে কাদা ছোড়া হয়েছিল।’

অন্যদিকে, সিবিআই নিম্ন আদালতের এ রায়কে চ্যালেঞ্জ করে শিগগির হাইকোর্টে আপিল করার পরিকল্পনা করছে। সংস্থাটির দাবি, তাদের তদন্তের বেশকিছু দিক আদালত বিবেচনা করেননি।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

১০

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১১

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১২

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১৩

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৪

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৫

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৬

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৭

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৮

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৯

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

২০
X