বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৮:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

ইরানকে উদ্ধারে কি এগিয়ে আসবে চীন

মিডল ইস্ট আইর বিশ্লেষণ
চীন ও ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
চীন ও ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা যখন সংকটজনক পর্যায়ে পৌঁছেছে, তখন বিশ্বজুড়ে একটি প্রশ্ন ঘুরছে—চীন কি তেহরানকে রক্ষা করতে এগিয়ে আসবে? আর এলে কীভাবে সাহায্য করবে? এখন যেহেতু ইরানজুড়ে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তাই সেই প্রশ্ন আরও জোরালোভাবে উচ্চারিত হচ্ছে।

এর উত্তর সোজা ‘হ্যাঁ’ বা ‘না’ নয়। চীন সরাসরি সেনা পাঠাবে বা যুদ্ধে অংশ নেবে—এমন সম্ভাবনা খুব কম। কিন্তু এটাকে নিষ্ক্রিয়তা ভাবা ভুল হবে। একুশ শতাব্দীর শক্তিধর রাষ্ট্রগুলোর প্রতিযোগিতা এখন ভিন্নভাবে পরিচালিত হয়।

চীনের ইরানকে সমর্থন বাস্তব ও বহুস্তরীয়। এটি সামরিক হস্তক্ষেপের মতো দৃশ্যমান নয়, তবে দীর্ঘমেয়াদে আরও কার্যকর হতে পারে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীন তার ভেটো ক্ষমতা ব্যবহার করে কূটনৈতিক সমর্থন দিয়েছে তেহরানকে। চীন স্পষ্টভাবে বলেছে, তারা ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সমর্থন করে এবং শক্তি প্রয়োগের বিরোধী। এর মাধ্যমে চীন আন্তর্জাতিক মঞ্চে ইরানকে বৈধতা এবং এরই মধ্যে পশ্চিমা চাপের বিরুদ্ধে একটি পাল্টা অবস্থান নিয়েছে।

২০২১ সালে ইরান পূর্ণ সদস্য হিসেবে সাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দেয়। পরে ব্রিকস জোটেও অন্তর্ভুক্ত হয়। এগুলো সামরিক জোট নয়, তবে কৌশলগত সমন্বয়ের স্থায়ী কাঠামো তৈরি করে। ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন এখন যুক্তরাষ্ট্রবিরোধী শক্তিগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়।

চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও সহযোগিতা বাড়িয়েছে। রাশিয়া, চীন ও ইরান সম্প্রতি হরমুজ প্রণালিতে যৌথ নৌ মহড়া করেছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, চীন ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে। এমনকি উন্নত যুদ্ধবিমান দেওয়ার সম্ভাবনার কথাও শোনা গেছে, যদিও তা নিশ্চিত নয়।

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন এখনো ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা। ইরানের প্রায় ৯০ শতাংশ তেল চীনে যায়। এর মাধ্যমে চীন ইরানের অর্থনীতিকে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রাখছে।

তাহলে চীন আরও এগিয়ে যায় না কেন? কারণ বেইজিংয়ের প্রধান কৌশলগত লক্ষ্য হলো নিজস্ব জাতীয় অগ্রাধিকার, বিশেষ করে তাইওয়ান প্রশ্নে পুনঃএকত্রীকরণ। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বড় সংঘাতে জড়াতে চায় না। চীনের কৌশল অনেকটা ইউক্রেন যুদ্ধের সময়ের অবস্থানের মতো—সরাসরি যুদ্ধে অংশ না নেওয়া, কিন্তু কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১০

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১১

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১২

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৩

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৪

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৬

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৭

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৮

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৯

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

২০
X