বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

চুক্তি চূড়ান্তে ৬ মাস লাগতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের

ব্লুমবার্গের প্রতিবেদন
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা নিয়ে গ্রাফিক্স। ছবি: সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা নিয়ে গ্রাফিক্স। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি হতে অন্তত ছয় মাস লাগতে পারে বলে জানিয়েছেন উপসাগরীয় আরব ও ইউরোপীয় নেতারা। এ সময়ের জন্য উভয়পক্ষের যুদ্ধবিরতি বাড়ানো উচিত বলে তারা মনে করেন। সংশ্লিষ্টদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

কর্মকর্তারা বলেন, নেতারা জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে অবিলম্বে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি জানাচ্ছেন। তাদের সতর্কবার্তা—আগামী মাসের মধ্যে এটি না খুললে বিশ্বে খাদ্য সংকট দেখা দিতে পারে। তারা আরও বলেন, যুদ্ধ এর চেয়ে বেশি দীর্ঘস্থায়ী হলে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে। এই খবরের পর ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ ডলার ছাড়িয়ে গেছে।

তারা আরও জানান, উপসাগরীয় দেশগুলো বিশ্বাস করে যে, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পরও তাদের সেই লক্ষ্য বদলায়নি। তাই তারা মনে করেন, শান্তিচুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরির ওপর নিষেধাজ্ঞা থাকা উচিত।

তবু উপসাগরীয় নেতারা নতুন করে যুদ্ধের পক্ষে নন এবং তারা চান যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাক। সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইন সরকারের মুখপাত্ররা ব্লুমবার্গের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া দেননি। তবে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ৮ এপ্রিলের একটি বিবৃতির কথা উল্লেখ করেছে, যেখানে তারা ‘শর্তহীনভাবে হরমুজ প্রণালি খুলে দেওয়ার’ দাবি জানিয়েছিল।

আমিরাতের সেই বিবৃতিতে ইরানের পরমাণু সক্ষমতা, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, সামরিক শক্তি এবং তাদের মদদপুষ্ট গোষ্ঠীগুলোর হুমকি মোকাবিলায় একটি সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়েছে।

ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বোমা হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে। ইরানও পাল্টা জবাবে ইসরায়েলসহ সৌদি আরব, আমিরাত ও কাতারের শহর, বন্দর এবং তেল স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা চালায়।

ব্রিটিশ থিংকট্যাংক চ্যাথাম হাউসের সদস্য ও ইরানে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকিয়ার ব্লুমবার্গকে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব দ্রুত কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাজারে এর প্রভাবের কথা ভেবে আশাবাদী হতে পারেন।’ তিনি বলেন, ‘মূল বিষয় শুধু আলোচনা সফল হওয়া নয়, বরং আগামী দিনগুলোতে ফের যুদ্ধ শুরু হওয়া ঠেকানো যাবে কি না, সেটাই দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X