কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

আবারও হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

সমুদ্রপথে জাহাজের সারি। ছবি: সংগৃহীত
সমুদ্রপথে জাহাজের সারি। ছবি: সংগৃহীত

আবার হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার নাকরলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে।

শনিবার (১৮ এপ্রিল) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু বক্তব্য ‘ভুল’ তথ্য দিয়েছেন। মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ট্রাম্প ‘এক ঘণ্টায় সাতটি দাবি করেছেন, যার সবকটিই মিথ্যা।’ তিনি নির্দিষ্ট করে দাবিগুলোর কথা বলেননি। তবে ওয়াশিংটনের উদ্দেশে স্পিকার বলেন, এই মিথ্যা দিয়ে তারা যুদ্ধে জয়ী হয়নি, আর আলোচনাতেও তারা কোথাও পৌঁছাতে পারবে না।

বাঘের গালিবাফ বলেন, প্রণালি খোলা থাকবে কি বন্ধ থাকবে এবং এর নিয়মাবলি মাঠের বাস্তবতায় নির্ধারিত হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়। প্রণালি দিয়ে যাতায়াত ‘নির্ধারিত পথ’ এবং ‘ইরানের অনুমতি’ অনুযায়ী হবে।

এর আগে একই দিনে ট্রাম্প বলেন, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ একটি ‘চুক্তি স্বাক্ষরিত’ হলেই তুলে নেওয়া হবে। অ্যারিজোনায় এক সমাবেশে তিনি বলেন, ইরানের সঙ্গে শান্তিচুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র দেশটির পারমাণবিক উপকরণের নিয়ন্ত্রণ নেবে।

এদিকে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত ও বাণিজ্যের জন্য প্রস্তুত বলে ঘোষণা এলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই ‘যদি, কিন্তু’ রেখে কথা বলছেন। শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাতে সোশ্যাল ট্রুথে তিনি লিখেছেন, চুক্তির শর্ত পুরোপুরি শুরু না হওয়া পর্যন্ত ইরানের ক্ষেত্রে নৌ অবরোধ বহাল থাকবে।

পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি ‘সম্পূর্ণভাবে খোলা এবং ব্যবসার জন্য প্রস্তুত’। কিন্তু ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের লেনদেন শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর থাকবে।

এর আগে, ইরান অনির্দিষ্টকালের জন্য পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখতে রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে কোনো ফ্রোজেন ফান্ড বা আটকে রাখা অর্থও ইরান পাবে না বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কিছু শর্ত সাপেক্ষে বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১০

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১১

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১২

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৩

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৪

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৫

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৬

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৭

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৮

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৯

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

২০
X