বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

ট্রাম্পকে ‘নিশানা’ বানিয়ে যুদ্ধের ছক ইসরায়েলের

আল আকবরের বিশ্লেষণ
ট্রাম্পকে ‘নিশানা’ বানিয়ে যুদ্ধের ছক ইসরায়েলের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ইরান প্রস্তুতি নিচ্ছিল—ইসরায়েলের শেয়ার করা এমন একটি বিতর্কিত গোয়েন্দা তথ্য ওয়াশিংটন ও তেল আবিবের অভিন্ন রাজনৈতিক স্বার্থকে সামনে এনেছে। তথ্যের সূত্র ও নির্ভুলতা নিয়ে তীব্র বিতর্ক থাকলেও ট্রাম্প এই বয়ানকে লুফে নিয়েছেন। অন্যদিকে ইসরায়েলও একে ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে উন্মুখ হয়ে আছে।

ভিন্ন উদ্দেশ্য থাকলেও উভয় পক্ষই এর মধ্যে রাজনৈতিক ফায়দা দেখছে। মার্কিন কূটনীতিতে স্থবিরতা এবং দেশের মাটিতে জনপ্রিয়তা হ্রাসের এই সংকটে ট্রাম্প তেহরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার মোক্ষম সুযোগ পেয়েছেন। অন্যদিকে, ওয়াশিংটনকে আলোচনার টেবিল থেকে সরিয়ে যুদ্ধের দিকে ঠেলে দিতে মরিয়া ইসরায়েল ট্রাম্পের ব্যক্তিগত মনস্তত্ত্বকে কাজে লাগাচ্ছে। কারণ, নিজের ওপর কোনো হুমকি এলে ট্রাম্প সেটিকে মার্কিন জাতীয় নিরাপত্তার চেয়েও বেশি গুরুত্ব দেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর তেহরানের পক্ষ থেকে প্রকাশ্যে প্রতিশোধের অধিকারের কথা বলা হয়েছে। দেশের ভেতরেও প্রতিশোধের একটি তীব্র জনদাবি তৈরি হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, জনরোষের ব্যাপক পরিবেশ থাকা আর একটি সুসংগঠিত গুপ্তহত্যা পরিকল্পনার অস্তিত্ব থাকার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। ইসরায়েলের দেওয়া তথ্য কোনো সুনির্দিষ্ট অভিযানের প্রমাণ নয়; বরং এটি প্রতিশোধের জনদাবির পরিপ্রেক্ষিতে ইরানি সূত্রগুলোর অভ্যন্তরীণ আলোচনার অংশ হতে পারে।

এই সূক্ষ্ম পার্থক্যটুকুই ইসরায়েলের মূল অস্ত্র। তেল আবিব হুমকিটি শূন্য থেকে তৈরি করেনি, বরং ইরানের ওপর চাপ সৃষ্টির প্রচলিত সব কূটনৈতিক উপায় ব্যর্থ হওয়ার পর তারা এই বিদ্যমান জনআবেগকেই ট্রাম্পের সামনে অস্ত্র হিসেবে এনেছে।

এই তথ্য ফাঁসের ঘটনাটি ট্রাম্পকে এমন একটি অভ্যন্তরীণ রাজনৈতিক বয়ান এনে দিয়েছে, যা সাম্প্রতিক মাসগুলোতে তার কাছে ছিল না। এ মুহূর্তে ট্রাম্পের নিজের ভাবমূর্তি শক্তিশালী করতে এমন একটি আবেগপূর্ণ বার্তার প্রয়োজন ছিল।

ইরানের সঙ্গে সংঘাতের বিরোধী মার্কিন জনগণের সামনে ট্রাম্প এখন এই যুক্তিই তুলে ধরছেন। বার্তাটি স্পষ্ট—তেহরান কেবল ইসরায়েলকেই নিশানা করছে না, তারা খোদ মার্কিন নেতৃত্বকেও হুমকির মুখে ফেলছে। এই কৌশলী বয়ানের মাধ্যমে ইরানের বিরুদ্ধে নতুন করে সংঘাত শুরু করাকে একটি প্রয়োজনীয় ও যৌক্তিক পদক্ষেপ হিসেবে দেখানো সহজ হবে, যা শেষ পর্যন্ত খোদ মার্কিন স্বার্থের চেয়ে ইসরায়েলের উদ্দেশ্যকেই বেশি চরিতার্থ করবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়নে

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে ৭

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

ভুয়া আয়কর কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড

আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

১০

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

১১

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

১২

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

১৩

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১৪

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

১৫

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

১৬

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

১৭

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১৮

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১৯

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X