শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০২:৪০ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

হাসিনাকে নাস্তিক উল্লেখ!

হাসিনাকে নাস্তিক উল্লেখ!

অপরাধীদের যাবতীয় অপরাধের তথ্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ ২০১৫ সালে চালু করে ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)। এটিকে প্রিভিয়াস কনভিকশন অ্যান্ড প্রিভিয়াস রেকর্ড বা পূর্ববর্তী দণ্ড ও রেকর্ডসমূহের পরিসংখ্যান (পিসিপিআর) নামেও অভিহিত করেন অনেকে। পিসিপিআরে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ধর্ম কলামে লেখা হয়েছে ‘নাস্তিক’। যদিও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ধর্ম কলামে লেখা হয়েছে ইসলাম। আর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে ধর্ম কলাম রাখাই হয়নি।

পিসিপিআর রেকর্ড বলছে, শেখ হাসিনার নামে ব্যক্তির নাম কলামে লেখা হয়েছে, ‘শেখ হাসিনা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ’, পিতার নাম: ‘মৃত শেখ মজিবর রহমান,’ বৈবাহিক অবস্থা; ‘বিবাহিত’ লিঙ্গ লেখা হয়েছে ‘মহিলা’। ধর্মের কলামে লেখা হয়েছে; ‘নাস্তিক’। ব্যক্তির থিম কলামে বলা হয়েছে, ‘হত্যাকারী’। শেখ হাসিনার বয়স লেখা হয়েছে ৭৬ বছর। সিডিএমএসে তার একটি ছবি যুক্ত রয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, ফৌজদারি মামলাসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় পুলিশের কেন্দ্রীয় সফটওয়্যার বা সিডিএমএস অপরাধীর সব তথ্য সংরক্ষিত থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ।

৫ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন থানার মামলায় ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকারী, হত্যার চেষ্টা, হত্যার নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ২০১৫ সালে ঢাকায় ও ২০১৬ সাল সারা দেশে সিডিএমএস চালু হলেও গত ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রথমবারের মতো সিডিএমএসে যুক্ত হয় শেখ হাসিনার নাম।

মামলা তদন্তসহ যাবতীয় কার্যক্রম ‘ডিজিটাল’ করার অংশ হিসেবে পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। ওই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। এরপর ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর আসামি হিসেবে পুলিশের খাতায় নাম ওঠে সাবেক এই প্রধানমন্ত্রীর।

সিডিএমএস ও পিসিপিআরে শেখ হাসিনার ধর্মীয় পরিচয় ‘নাস্তিক’ লেখা প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান কালবেলা বলেন, ‘পিসিপিআর পুলিশের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয়। আপনি সেটা কোথায় পেয়েছেন? আমার জানামতে আপনার তথ্য সঠিক নয়। যেখান থেকে পেয়েছেন কোনো তথ্য জানতে চাইলে ওই জায়গায় খবর নেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X