কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

স্বল্পোন্নত থেকে উত্তরণে দেশ এখনো অপ্রস্তুত, বিএনপিকে জানালেন ব্যবসায়ীরা

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক
স্বল্পোন্নত থেকে উত্তরণে দেশ এখনো অপ্রস্তুত, বিএনপিকে জানালেন ব্যবসায়ীরা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। গতকাল রোববার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিকেল ৫টা থেকে দেড় ঘণ্টার বৈঠকে এলডিসি গ্র্যাজুয়েশন, শ্রম আইন সংশোধনসহ ব্যবসা খাতে নানা সমস্যা নিয়ে ব্যবসায়ী নেতারা আলোচনা করেন। তারা জানান, এলডিসি থেকে উত্তরণে এখনো বাংলাদেশ প্রস্তুত নয়। এজন্য আরও সময়ের প্রয়োজন।

বৈঠকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান তানভিরুর রহমান, সাবেক সভাপতি তপন চৌধুরী ও নাসিম মনজুর, এফবিসিসিআইর সাবেক সভাপতি এ. কে. আজাদ, প্রাণ গ্রুপের প্রধান আহসান খান চৌধুরী, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান, বিজেএমইএর মহাসচিব রশিদ আহমেদ হোসাইনী, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ প্রমুখ। বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এসএম ফজলুল হক প্রমুখ।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের বিজনেস কমিউনিটিতে যারা জড়িত আছেন, তাদের প্রায় সবাই আজকে এখানে উপস্থিত। বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে যে বড় ব্যবসায়ীরা আছেন আজকে তারা সবাই এখানে আছেন। তাদের আসার পেছনে দুটি কারণ আছে। একটা হচ্ছে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন এবং আরেকটা লেবার ইস্যু…এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগে আগামী যে সম্ভাবনা আছে সেটাকে প্রটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য আমাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, এ ব্যাপারে আমরা বিস্তারিত উনাদের কথা শুনেছি, উনারা উনাদের সুবিধা-অসুবিধাগুলো বলেছেন। এখান থেকে যেটা প্রতীয়মান হয় যে, এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়া এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান এবং আগামী দিনে ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগের জন্য সহায়ক ভূমিকা পালন করবে না। কারণ বাংলাদেশ এখন একটা বড় ধরনের আপরাইজিংয়ের পরে আমরা এখন কিন্তু দেশটার অর্থনীতিকে রক্ষা করার জন্য সবাই মিলে কাজ করছি, এটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। বিগত দিনে এলডিসির গ্র্যাজুয়েশনের পরিপ্রেক্ষিতে যে পরিসংখ্যানগুলো দেওয়া হয়েছিল এগুলো প্রশ্নবিদ্ধ আছে।

আমীর খসরু বলেন, সবকিছু মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্যকে যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি তাহলে এ মুহূর্তে এলডিসির গ্র্যাজুয়েশন স্থগিত রাখার বিষয়ে আমরা সবাই আলোচনা করেছি…এটা স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে। এ ব্যাপারে উনাদের এটাও মতামত দিয়েছেন যে, এই সরকার বর্তমানে এলডিসির বিষয়ে একটা চিঠি দেওয়া দরকার জাতিসংঘকে যে, বাংলাদেশ সত্যিকার অর্থে এখন রেডি আছে কি না; এই মুহূর্তে রেডি আছে কি না? বর্তমান সরকারকে অনুরোধ করা হচ্ছে, তারা যেন একটা চিঠি দেয় এবং জাতিসংঘের প্রতিনিধিরা এখানে এসে সরজমিনে দেখে বাংলাদেশের প্রস্তুতিটা আছে কি না এটা প্রত্যক্ষভাবে দেখার প্রয়োজনীয়তা আছে।

শ্রমিক ইস্যুতে আলোচনার প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, লেবার ইস্যুতে যে রেটিফিকেশনের ব্যাপারে উনাদের কোনো সমস্যা নেই। কিন্তু অন্যান্য ইউনিয়নের নাম্বার নিয়ে যে বিষয়গুলো আছে সেখানে এই পরিবর্তনটা আনলে সত্যিকার অর্থে শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে কি না এটা বিবেচনা করা দরকার কিংবা ইউনিয়নগুলো এফেক্টটিভলি কাজ করতে পারবে কি না এটাও বিবেচনা করা দরকার। এগুলো বিবেচনা না করে তাড়াহুড়া করে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আগামী দিনে একবার যদি একটা বেড মেসেজ যায় দেশের ভেতরে-বাইরে এটা থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, আমরা যারা শিল্প পরিচালনা দায়িত্বে আছি,

ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত আমাদের অনেকগুলা বিজনেস কনসার্ন আছে। কিন্তু এ মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের ডেফারমেন্ট নিয়ে কথাবার্তা বলা, আরেক হচ্ছে শ্রম আইন সংশোধন। এটা সংশোধন করতে আমাদের কোনো আপত্তি নেই। আপনারা জেনে থাকবেন, ১২৪টি পয়েন্ট নিয়ে টিসিসিতে আলোচনা হয়েছে। ১২৪টি পয়েন্টের মধ্যে আমরা ১২২টি পয়েন্টে একমত হয়েছি। যে দুটি পয়েন্টে আমরা একমত হতে পারিনি, এটার বাস্তবসম্মত কারণ আছে।

কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ২০ জন শ্রমিক আবেদন করলেই ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ মুহূর্তে যেটা আছে শতকরা ২০ জন। একটা শিল্পে যদি ৫ হাজার লোক থাকে, ৩ হাজার লোক থাকে, ১০ হাজারের ওপরে লোক আছে এমন শিল্পও আছে আমাদের। সেখানে মাত্র ২০ জনের ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় এবং একটা শিল্পে সর্বোচ্চ পাঁচটি রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় তাহলে শিল্প টিকবে না। এটা আমাদের একেবারে রুট লেভেলের বাস্তবসম্মত অভিজ্ঞতা। যারা শ্রম অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করেন তারা পিছিয়ে যাবেন ২০ জন করে ট্রেড রেজিস্ট্রেশন দিলে। তাতে করে দেখা যাবে যারা ঝুট ব্যবসা করেন, যাদের অসৎ উদ্দেশ্য আছে, বাড়িওয়ালা যেখানে ২০ জন ৫০ জন শ্রমিক ওখানে রাত্রে বসবাস করেন, তারা ট্রেড লাইনের রেজিস্ট্রেশন নিয়ে নেবে এবং রাতারাতি ব্যাঙের ছাতার মতো হাজার হাজার ট্রেড রেজিস্ট্রেশন পেয়ে যাবেন। এই বিষয়টা আমাদের সবচেয়ে বড় কনসার্ন। বিএনপির মহাসচিব উনি জাতিসংঘে যাচ্ছেন। সেখানে প্রধান উপদেষ্টাও যাচ্ছেন। যেহেতু উনি (মহাসচিব) কথা বলার সুযোগ পাবেন উনার মাধ্যমে আমরা এই বার্তাটা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর চেষ্টা করছি।

তিনি আরও বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন আমরা স্থগিত করতে চাই না, মাত্র তিন বছরের জন্য ডেফারমেন্ট চাই সেটা বলেছি। ডেফারমেন্টের জন্য তিন বছর লাগবে, কারণ আমরা এখনো প্রস্তুত না। এর মধ্যে একটা আছে ফলসিফাই ডাটা যে ডাটা ডাটার ভিত্তিতে করা হয়েছিল। আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনো রেডি না। এই বিষয়গুলো বিএনপির নেতৃত্বকে বোঝাতে সক্ষম হয়েছি। আশা করি, উনারা বর্তমান সরকারকে এটা বোঝাতে সক্ষম হবেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে

এদিকে গতকাল সন্ধ্যায় বিএনপি মহাসচিবের সঙ্গে গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করেন ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’-এর চিফ অব পার্টি ক্যাথেরিন সিছিল। তার সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব পার্টি আমিনুল এহসান এবং প্রিন্সিপাল ডিরেক্টর আবদুল আলীম। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাক্ষাতে ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১০

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১১

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১২

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৩

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১৪

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

১৫

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

১৬

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

১৭

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

১৮

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

১৯

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

২০
X