কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

থালাপাতি বিজয়ের র‌্যালিতে পদদলন শিশুসহ নিহত ৩৮

থালাপাতি বিজয়ের র‌্যালিতে পদদলন শিশুসহ নিহত ৩৮

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপাতি বিজয়ের প্রচার র‌্যালিতে পদদলিত হয়ে ৩৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১০ শিশু ও ১৬ নারী রয়েছেন। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়াম এ তথ্য নিশ্চিত করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়া ও নিউজ এইটিনের।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন হাসপাতালে অর্ধশতাধিক মানুষ চিকিৎসাধীন। তাদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

গতকাল শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর করুর জেলায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনার পরপরই পার্শ্ববর্তী হাসপাতালগুলোর চিকিৎসক ও ফরেনসিক বিশেষজ্ঞদের করুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সরকারি কর্মকর্তা ও মন্ত্রীদের দ্রুত আহতদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি সাবেক ভি সেন্থিলবালাজি, স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়াম ও করুর কালেক্টরকে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা তদারকি করার নির্দেশ দিয়েছেন।

স্ট্যালিন আরও বলেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য তিনি অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসক এবং পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি জনসাধারণের কাছে আবেদন জানিয়েছেন।

ভারতের দ্য হিন্দুর প্রতিবেদনে জানা যায়, বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ হিসেবে এ সভায় বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছিল। র‌্যালির ভিড়ের মধ্যে বেশ কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে তাদের করুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

করুর মেডিকেল কলেজ হাসপাতালের ডিন আর শান্তিমালার বলেন, সম্পূর্ণ বিবরণ সংগ্রহ করতে আমাদের আরও সময় প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্করা ছিলেন বিজয়ের রাজনৈতিক দল টিভিকের সমর্থক। তারা অন্তত ছয় ঘণ্টা ধরে র‌্যালি ও সমাবেশের জন্য অপেক্ষা করছিলেন, তবে বিজয় দেরি করে সমাবেশ স্থলে পৌঁছান।

সম্প্রতি অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক থালাপাতি বিজয়। মুক্তির অপেক্ষায় থাকা ‘জন নায়ক’ সিনেমাই তার অভিনীত শেষ সিনেমা। জানা যায়, বিজয় ২০২৬ সালের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন। এ লক্ষ্যে গঠন করেছেন একটি রাজনৈতিক দল। অভিনয় ছাড়ার পর সেখানেই পুরোপুরি মনোযোগ দিতে চান বিজয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X