কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ এএম
প্রিন্ট সংস্করণ
ঢাকায় শফিকুর রহমান

জামায়াত সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার করবে

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের অঙ্গীকার স্পষ্ট। জামায়াতে ইসলামী কোনো দলীয় সরকার গঠন করবে না। আল্লাহর রহমতে জনগণ আমাদের সুযোগ দিলে ঐক্যবদ্ধ সরকার গঠন করা হবে। সেই সরকার হবে জনগণের সেবক। আমরা সেবা দিতে পারলেই আমাদের রাজনীতি সফল হবে ইনশাআল্লাহ। গতকাল রোববার সন্ধ্যায় তিনি তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের বাইতুস সালাহ মসজিদ থেকে গণসংযোগ শুরুর এক পর্যায়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, একই সঙ্গে গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোট হচ্ছে সংস্কারকে হ্যাঁ বলার জন্য এবং দেশকে একটি পরিবর্তনের ধারায় তুলে আনার জন্য। যা আমাদের যুবসমাজ ও মা-বোনেরা প্রত্যাশা করে। আমরা দেশকে দুর্নীতিমুক্ত করতে চাই। যে জায়গায় ভোট দিলে দেশের ১৮ কোটি মানুষ শান্তি পাবে। আমরা সেখানে ভোট দেওয়ার আহ্বান জানাই। আমরা জাতিকে আর বিভক্ত দেখতে চাই না। একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চাই। তরুণদের হাতে দেশের চাবি তুলে দিতে চাই।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা যেখানে গেছি জনগণের বিপুল সমর্থন পেয়েছি। চারদিকে একটি বাঁধভাঙা জোয়ার শুরু হয়েছে। পরিবর্তনের জোয়ার। গৎবাঁধা রাজনীতি আর কেউ চায় না। জনগণ চাচ্ছে নতুন ধারার রাজনীতি। যেটা হবে ন্যায়ের ও জনগণের শাসন। কোনো দল বা পরিবারতন্ত্রের নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো বাধা এই জনগণ মানবে না। তারা ভোটকেন্দ্রে আসবেই ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X