কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৯:৫৭ এএম
অনলাইন সংস্করণ

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের বিখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সরিয়ে ফেলা হয়েছে। একটি ফেডারেল আদালতের নির্দেশের পর শনিবার এই কাজ সম্পন্ন করা হয়।

কেনেডি সেন্টারের নির্বাহী পরিচালক ম্যাট ফ্লোকা জানিয়েছেন, ভবন ও এর আশপাশে থাকা ট্রাম্পের নামসংবলিত সব সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। আদালতের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে ভবনের সামনের বড় অক্ষরে লেখা ট্রাম্পের নামও সরিয়ে ফেলা হয়।

গত মে মাসে বিচারক ক্রিস্টোফার কুপার রায় দেন, কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প কেনেডি সেন্টার’ করা আইনসম্মত হয়নি। তিনি বলেন, এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল মার্কিন কংগ্রেসের রয়েছে। তাই ট্রাম্পের নাম সরাতে প্রশাসনকে ১৪ দিনের সময় দেওয়া হয়েছিল।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর নিজেকে কেনেডি সেন্টারের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। পরে তার সমর্থকদের নিয়ে গঠিত পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী ভবনের গায়ে ট্রাম্পের নামও যুক্ত করা হয়েছিল।

আদালতের রায়ের পর কেনেডি সেন্টারের ওয়েবসাইট থেকেও ট্রাম্পের নাম সরিয়ে ফেলা হয়। নাম অপসারণের কাজ দেখতে শুক্রবার রাত থেকেই ভবনের বাইরে অনেক মানুষ জড়ো হন।

এদিকে ট্রাম্প প্রশাসন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে সময় বাড়ানোর আবেদন করলেও বিচারক তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, বেআইনি সরকারি সিদ্ধান্ত দীর্ঘায়িত করা জনস্বার্থের পরিপন্থী।

কেনেডি সেন্টারের নাম পরিবর্তন নিয়ে আগে থেকেই বিতর্ক ছিল। এ সিদ্ধান্তের প্রতিবাদে কয়েকজন শিল্পী তাদের নির্ধারিত অনুষ্ঠানও বাতিল করেছিলেন। সূত্র : জিওনিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১০

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১১

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১২

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৩

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৫

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৭

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৮

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৯

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X