দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আতাউর রহমান (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপরজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান উপজেলার সদর ইউনিয়নের গরুড়া ফুটানি বাজার এলাকার মৃত উজির আলী বিশ্বাসের ছেলে।

আহতরা হলেন- উপজেলার দুখিপুর তারাগুনিয়া এলাকার হাসানুজ্জামানের ছেলে হুমায়ুন কবির (২৩) এবং তারাগুনিয়া কৈপাল এলাকার মোখলেসুর রহমানের ছেলে শুভ (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে প্রাগপুর মাঠপাড়া এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক ওই মুহূর্তেই পেছন থেকে আসা আরও একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটির ওপর আছড়ে পড়ে। এই ত্রিমুখী সংঘর্ষে তিনটি মোটরসাইকেলের তিন আরোহীই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত শুভর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়েছে। অন্য আহত হুমায়ুন কবির দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আতাউর রহমান নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১১

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১২

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৩

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৪

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৫

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৬

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৭

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৮

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৯

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

২০
X