গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৮:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

সন্তানকে বাঁচাতে গিয়ে নিজেই গেলেন তলিয়ে

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়ার প্রায় ছয় ঘণ্টা পর উদ্ধারকারী জাহাজ হামজার সাহায্যে বাসটি টেনে তোলা হয়। ছবি : সংগৃহীত
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়ার প্রায় ছয় ঘণ্টা পর উদ্ধারকারী জাহাজ হামজার সাহায্যে বাসটি টেনে তোলা হয়। ছবি : সংগৃহীত

ঈদের ছুটি শেষে মায়ের সঙ্গে ঢাকায় ফিরছিল আট বছর বয়সী আলিফ। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় মায়ের প্রাণান্ত চেষ্টায় ফিরে পেয়েছেন নিজের জীবন। এ দুর্ঘটনা থেকে নিজে বেঁচে ফিরলেও মাকে আর খুঁজে পায়নি শিশু আলিফ।

‘যখন বাস ফেরিতে উঠছিল, তখন হঠাৎ করে উল্টে যায়। বাস পদ্মায় পড়ে যাচ্ছি। আমি মায়ের কোলে বসে ছিলাম। মা আমাকে জানালা দিয়ে বের করে দেয়। সাঁতার কেটে উপরে চলে আসি, কিন্তু আমার মাকে আর খুঁজে পাচ্ছি না’—কেঁদে কেঁদে বলছিল আলিফ। গতকাল বুধবার রাতে দৌলতদিয়া ফেরিঘাটে কালবেলাকে এসব কথা বলছিল মাকে ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা আলিফ। সেখানে আলিফের সঙ্গে ছিলেন তার নানি সাহেদা বেগম।

সাহেদা জানান, তার মেয়ে জ্যোৎস্না বেগম (৩৫) ঢাকার বাইপাইল এলাকার একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মাছোঘাটা এলাকায়।

“জ্যোৎস্নাকে আমি বাসে তুলে দিয়েছিলাম। বাড়ি গিয়ে তার সঙ্গে ফোনে কথা বলছিলাম। তখন জ্যোৎস্না আমাকে বলে, ‘আম্মা, বাস পদ্মায় পড়ে যাচ্ছে।’ এরপর আর কোনো কথা শুনি নাই। আমার মেয়েটা ফোনে কথা বলতে বলতে নদীর মধ্যে চলে গেল,” এটুকু বলেই কান্নায় ভেঙে পড়েন সাহেদা।

রাত ১২টায় এই প্রতিবেদন লেখার সময়ও দৌলতদিয়া ফেরিঘাটে মেয়ের লাশের জন্য অপেক্ষা করছিলেন সাহেদা। মেয়েকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন তিনি। তার কান্নায় ভারি হয়ে ওঠে আশপাশের পরিবেশ।

এদিন বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। এ ঘটনার পর বাসটির ১১ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকেন অনেকে। তলিয়ে যাওয়া বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১০

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১১

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১২

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৩

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৪

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৫

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৬

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৭

আ.লীগ নেতা কারাগারে

১৮

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৯

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

২০
X