শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০২:৪৪ এএম
আপডেট : ২২ মে ২০২৪, ০৮:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

চেয়ারম্যান পদে ‘বিএনপির’ ৬ জন বিজয়ী

চেয়ারম্যান পদে ‘বিএনপির’ ৬ জন বিজয়ী

চলমান ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোটে চেয়ারম্যান পদে বিএনপির বহিষ্কৃত ছয়জন বিজয়ী হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ ধাপে অনুষ্ঠিত ১৫৬টির মধ্যে ২৭টি উপজেলায় দলটির সাবেক নেতারা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিএনপি দলীয়ভাবে চলমান উপজেলা নির্বাচন বর্জন করেছে। তবে কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপে উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও নারী) পদে ভোট করায় স্থানীয় পর্যায়ের ৬৯ জনকে বহিষ্কার করে বিএনপি। দল থেকে বহিষ্কৃত হয়ে তারা নির্বাচন করেন।

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীকে বিজয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা রিয়াদ আরফান সরকার রানা। নাটোরের বাঘাতিপাড়ায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মানিক। কক্সবাজারের পেকুয়া উপজেলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সাফায়েত আজিজ রাজু, সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন, হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান সেফু, নাইক্ষ্যংছড়িতে তোফাইল আহমদ বিজয়ী হয়েছেন।

এর আগে প্রথম ধাপের ভোটে সাতজন চেয়ারম্যানসহ বিএনপির বহিষ্কৃত মোট ১০ নেতা বিজয়ী হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১০

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১১

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১২

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৩

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৪

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৫

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

২০
X