চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে : ডা. শাহাদাত

পলোগ্রাউন্ড মাঠ সরেজমিনে পরিদর্শন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
পলোগ্রাউন্ড মাঠ সরেজমিনে পরিদর্শন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে আওয়ামী দুঃশাসনে বিপর্যস্ত দেশের অর্থনীতি ও গণতান্ত্রিক সংস্কৃতি পুনরুদ্ধারের মাধ্যমে বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়াবে।

আগামী ২৫ জানুয়ারি তারেক রহমানের চট্টগ্রাম মহাসমাবেশ সফলভাবে আয়োজনের লক্ষ্যে রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ সরেজমিনে পরিদর্শন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে মহাসমাবেশের ভেন্যু প্রধান মেয়র ডা. শাহাদাত হোসেন মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা ব্যবস্থা, নিরাপত্তা প্রস্তুতি এবং প্রয়োজনীয় অবকাঠামোগত বিষয়সমূহ খতিয়ে দেখেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আয়োজকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে মহাসমাবেশে আগত বিপুল নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদ হয়।

এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দেশ আজ গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিপতিত। ভোটাধিকার হরণ, গণতন্ত্র ধ্বংস এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে আওয়ামী সরকার দেশকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এই সংকট থেকে উত্তরণে তারেক রহমানের নেতৃত্বই আজ দেশের মানুষের একমাত্র ভরসা। তার রাষ্ট্র সংস্কারের দর্শন ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশ আবারও মাথা তুলে দাঁড়াবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে অনুষ্ঠিতব্য এ মহাসমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগণের শক্তিশালী অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। এই সমাবেশের মাধ্যমে গণতন্ত্রের পক্ষে জনতার ঐক্য আরও সুদৃঢ় হবে।

মেয়র বলেন, এই মহাসমাবেশকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও নাগরিক ভোগান্তি এড়ানো আমাদের প্রধান অগ্রাধিকার।

তিনি মহাসমাবেশটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীসহ চট্টগ্রাম নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য মো. কামরুল ইসলাম, ওলামা দলের মাওলানা আবদুল হান্নান জিলানী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X