কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০১:০০ এএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ সংসদ নির্বাচন

সাইফুল হকের সঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের মতবিনিময়

ছবি: কালবেলা
ছবি: কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে বিএনপি জোটের প্রার্থী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সঙ্গে মতবিনিময় করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা।

রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে অবস্থিত গ্র্যান্ড মহলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক ঐক্য ও নাগরিক অধিকার নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, মনিকা গোমেজ, রবীন্দ্র গোমেজ, ডিউ পি রোজারিও, দানিয়েল কোস্তা, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশরেকা অদিতি হক প্রমুখ।

সভায় সাইফুল হক বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র কখনোই তার নাগরিকদের সাংস্কৃতিক ও ধর্মীয় বিশ্বাসের জন্য তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে কোনো বৈষম্য করতে পারে না। সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের মৌলিক পবিত্র দায়িত্ব।

তিনি আরও বলেন, আমাদের ঐতিহ্যবাহী বহুত্ববাদী রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা নিহিত রয়েছে।

ঢাকা-১২ নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে সাইফুল হক বলেন, এখানে কোনো নাগরিক তার অধিকারের ক্ষেত্রে কোনো বৈষম্যের শিকার হবে না। এই এলাকার সমস্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক নির্মূলে সমন্বিত নীতি-কৌশল গ্রহণ করা হবে। দেশের গণতান্ত্রিক উত্তরণে সামাজিক সম্প্রীতি শক্তিশালী করতে সবাইকে 'এক প্রাণ এক মন' হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X