স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১২:১০ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৭ এএম
অনলাইন সংস্করণ

২১ জানুয়ারির মধ্যেই ঠিক হবে বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ভারতে খেলতে যাবে কি না—এই প্রশ্নে ঝুলে থাকা বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ২১ জানুয়ারির মধ্যে। শনিবার ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই সময়সীমা জানিয়ে দিয়েছে বলে ইএসপিএনক্রিকইনফো নিশ্চিত করেছে।

সপ্তাহের ব্যবধানে আইসিসির সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও বিসিবি তাদের আগের অবস্থানেই অনড় থেকেছে—বিসিবির চাওয়া বিশ্বকাপ খেলা তবে ভারতের মাটিতে নয়।

বিসিবির যুক্তি, ভারতে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। বিকল্প হিসেবে তারা সহ–আয়োজক শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচগুলো সরানোর প্রস্তাব দিয়েছে। তবে আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে—মূল সূচি বদলাবে না।

বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ রয়েছে গ্রুপ–সিতে, যেখানে তাদের তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে। প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতায়।

আইসিসি বিসিবিকে জানিয়েছে—ভারতের জন্য সামগ্রিক হুমকির মাত্রা “মধ্যম থেকে উচ্চ” ধরা হলেও এতে বাংলাদেশ দলের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই।

এ কারণে আইসিসি গ্রুপ বদল বা ভেন্যু পরিবর্তনে রাজি হয়নি। আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের বিসিবির প্রস্তাবও গ্রহণ করা হয়নি।

সূত্র বলছে, ২১ জানুয়ারির মধ্যে বিসিবি যদি ভারত সফরে চূড়ান্ত ‘না’ জানায়, তাহলে আইসিসি বিকল্প দল ডাকতে পারে। বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী সেই জায়গায় স্কটল্যান্ড বিশ্বকাপে ঢোকার সম্ভাবনা সবচেয়ে বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X