মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

সর্বত্রগামী ডেঙ্গু ঠেকান

সর্বত্রগামী ডেঙ্গু ঠেকান

ডেঙ্গুতে অস্বাভাবিক হারে বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। চলতি মাসে এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ মৃত্যু হয়েছে। সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরকে যে এ বছর ডেঙ্গু সংক্রমণের উচ্চঝুঁকির মাস হিসেবে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মহল বিবেচনা করছে, তা আগেই জানা গেছে। বেশকিছু দিন ধরে বিভিন্ন বিবেচনায় বলা হয়েছে, আগস্টের চেয়ে সেপ্টেম্বরে অন্তত দ্বিগুণ রোগী ও মৃত্যুর ঝুঁকি রয়েছে। এই উদ্বেগ ও ভয়াবহতা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে সংক্রমণ বৃদ্ধি কীভাবে ঠেকানো যায় এবং মৃত্যুঝুঁকি কীভাবে কমানো যায়; সেদিকে মনোযোগ দেওয়াই যখন অন্যতম প্রধান তৎপরতা হওয়া উচিত, অত্যন্ত দুঃখের বিষয় তা পর্যাপ্ত পরিমাণে চোখে পড়েনি। ফল, যা হওয়ার তা-ই হচ্ছে; অর্থাৎ মৃত্যু ও নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।

আরেকটি ভীতিকর বিষয় হচ্ছে, ডেঙ্গুর গ্রামায়ন। ডেঙ্গু অনেকদিন ধরেই আর শহর-নগরে সীমাবদ্ধ নেই। সীমাবদ্ধ নেই কোনো নির্দিষ্ট মৌসুম বা সময়ে। ডেঙ্গু সমস্যা এখন সারা দেশ এবং সারা বছর বিরাজমান। নতুন আতঙ্কের বিষয় হচ্ছে, তা এখন গ্রামে ক্রমেই বাড়ছে। সংশ্লিষ্টরা সতর্ক করছেন যে, যদি এই বিস্তারায়নের বিরুদ্ধে এখনই সুপরিকল্পিত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না যায়, তাহলে ভবিষ্যতে গ্রামীণ জনপদে এটি দীর্ঘস্থায়ী দুর্ভোগের সৃষ্টি করবে, যা মোকাবিলা করার সক্ষমতা আমাদের একেবারেই অপ্রতুল।

বর্ষা শেষ হলেও ডেঙ্গুর ভয়াবহতা না কমে উল্টো অস্বাভাবিক হারে বাড়ছে। চলতি মাসের প্রথম ১৯ দিনেই ডেঙ্গুতে মারা গেছেন ৪৫ জন, যা মৌসুমের মধ্যে সর্বোচ্চ। এর আগে জুলাই মাসে হয় ৪১ জনের মৃত্যু। ডেঙ্গু সংক্রমণের সর্বশেষ চিত্র বলছে, চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে দেড় শতাধিক। আগামী দুই মাস যে ডেঙ্গুর প্রকোপ চলবে, তার পেছনে মৌসুমি বায়ু, অপরিকল্পিত নগরায়ণ, স্থানীয় সরকার ব্যবস্থার দুর্বলতা এবং জনসাধারণের অসচেতনতাকে দায়ী করা হচ্ছে।

অত্যন্ত পরিতাপের বিষয়, গত দুই দশকে ডেঙ্গু নিয়ে পরীক্ষা-নিরীক্ষা, উদ্যোগ-পদক্ষেপ কম নেওয়া হয়নি। বিশেষ করে ঢাকার দুই সিটি করপোরেশনে মশা নিধনে শত শত কোটি টাকার শ্রাদ্ধই হয়েছে। কাজের কাজ হয়নি কিছুই। বিশেষজ্ঞরা বারবার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়ায় কথা বললেও সংশ্লিষ্টরা তেমন গুরুত্ব দেননি। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ডেঙ্গু নিয়ন্ত্রণে একটি ব্যবস্থাপনা দাঁড় করে ফেলেছে। তাদের এ সফলতার উদাহরণ এসেছে বারবার। কিন্তু দীর্ঘদিন এ সংকট নিয়ে থাকলেও আমরা কোনো ব্যবস্থাপনা তৈরি করতে পারিনি। আর এখন তো এ প্রকোপ শুধু ঢাকা কিংবা চিটাগং নয়, ছড়িয়েছে গ্রামেও। স্থানীয় সরকারের পৌরসভার অধীনে কিছু মশক নিধন কার্যক্রম থাকলেও ইউনিয়ন পর্যায়ে তা অনুপস্থিত। এদিকে বিশেষজ্ঞদের যে সতর্কবার্তা তাতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ডেঙ্গুর বিরুদ্ধে কার্যক্রম বাড়ানো এখন সময়ের দাবি। ফলে এ চ্যালেঞ্জ এখন ক্রমেই বাড়ছে।

আমরা মনে করি, ঢাকার মতো জায়গাগুলোয় ডেঙ্গু নিয়ন্ত্রণের ব্যর্থতার জন্য রাজনৈতিক সদিচ্ছার অভাব ও সংশ্লিষ্টদের অদূরদর্শিতা অনেকাংশে দায়ী। দেখা গেছে, যখন সমস্যা তৈরি হয়, তখন তড়িঘড়ি সমাধানের চেষ্টা করা হয়। অথচ এটি যে একটি দীর্ঘস্থায়ী সমস্যা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে স্থায়ী সমাধানের পথ খুঁজতে হবে, তা ভাবা হয়নি। সুতরাং, এখন সময় এসেছে ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়ার এবং তার আওতায় শুধু শহর নয়, রাখতে হবে গ্রামকেও। তবে এ মুহূর্তে যেহেতু আগামী কয়েক মাস ঝুঁকিপূর্ণ ধরা হরা হচ্ছে, সেক্ষেত্রে মশার বংশবৃদ্ধি হ্রাসে সংশ্লিষ্টদের মশক নিধন তৎপরতা বাড়াতে হবে। পাশাপাশি আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, তা না হলে যে মানুষের ভোগান্তির পাশাপাশি মৃত্যুর সংখ্যা বাড়বে, এ কথা বলাই বাহুল্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X