কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৩:০৫ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৬, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা চলছে এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের লোগো। ছবি : সংগৃহীত
এইচএসসি পরীক্ষা চলছে এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের লোগো। ছবি : সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১৫ ও ১৬ জুন জেলার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে প্রবেশপত্র হস্তান্তর করা হবে। একই সঙ্গে প্রবেশপত্র গ্রহণ, বিতরণ ও ত্রুটি সংশোধন সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দিয়েছে বোর্ড।

সোমবার (৮ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক (স্বাক্ষর সত্যায়িতসহ) অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট কেন্দ্রের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র গ্রহণ করবেন। কোনো অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কাউকে প্রবেশপত্র গ্রহণের দায়িত্ব দেওয়া যাবে না।

এতে আরও বলা হয়, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি নিজেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হন, তাহলে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। তিনি তার কেন্দ্রাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করবেন।

বোর্ড জানিয়েছে, প্রবেশপত্র যাচাইয়ের পর কোনো ধরনের ত্রুটি কিংবা কম-বেশি পাওয়া গেলে তা সংশোধনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আগামী ১৮ থেকে ২৫ জুনের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক)-এর কাছে নির্ধারিত ছকে আবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের উদ্যোগ না নিলে পরবর্তীতে পরীক্ষায় কোনো জটিলতা সৃষ্টি হলে এর দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের ওপর বর্তাবে বলেও সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আগামী ১৫ জুন প্রবেশপত্র বিতরণ করা হবে।

অন্যদিকে, ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী ১৬ জুন প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১০

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১১

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১২

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৩

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৪

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৫

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৬

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৮

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৯

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

২০
X