মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৮:০৯ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

সড়কে নিরাপত্তা কোথায়

সড়কে নিরাপত্তা কোথায়

দেশের সড়কে প্রতিদিন ঝরে যাচ্ছে অনেক মূল্যবান প্রাণ। আহত হয়ে চিরদিনের জন্য পঙ্গু হওয়ার সংখ্যাও কম নয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, সড়ক দুর্ঘটনা এবং এতে হতাহতের ঘটনা আমাদের নিত্যকার জীবনে এতই নিয়মিত হয়ে গেছে, যেন জীবনের অনিবার্য কিছু অনুষঙ্গের একটি! বিষয়টি অত্যন্ত হতাশার। সড়কে জীবনের নিরাপত্তার বিষয়টি কি অধরাই রয়ে যাবে?

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মঙ্গলবার এক দিনেই পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে ১৫ জনের। এসব ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। এর মধ্যে নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় সিএনজির ছয় আরোহী, বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় বিএনপির তিন কর্মী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে তিনজন মারা গেছেন। এ ছাড়া টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় অটোরিকশাচালক ও এক যাত্রী এবং ঝিনাইদহের মহেশপুরে আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত হয়। গতকাল বুধবারও যশোরের মনিরামপুর এক দম্পতি এবং কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পাঁচজন নিহত হন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে ৫ হাজার ৮৫৬টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৪৮০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা সাত হাজারের বেশি। চলতি বছরের প্রথম ছয় মাসেই ৩ হাজার ৩৯টি দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় তিন হাজার মানুষের। সেই হিসাবে প্রতিদিন গড়ে ১২-১৫ জন মানুষ প্রাণ হারাচ্ছে সড়কে। তবে বিভিন্ন বেসরকারি সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব আরও বেশি উদ্বেগের। তাদের তথ্যমতে, বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় ৩২ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এ সংখ্যা সরকারি হিসাবের অন্তত পাঁচগুণ বেশি। তাদের বেশিরভাগই নারী-শিশু ও শিক্ষার্থী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এ মৃত্যুর পেছনে রয়েছে অতিরিক্ত গতি, অদক্ষ চালক, সড়কের নকশাগত ত্রুটি এবং আইন প্রয়োগের দুর্বলতা।

আমরা জানি, দেশে সড়ক দুর্ঘটনার প্রধান কিছু কারণ রয়েছে। এগুলো হলো ত্রুটিপূর্ণ যানবাহন; ত্রুটিপূর্ণ সড়ক; বেপরোয়া গতি; চালকের বেপরোয়া মানসিকতার পাশাপাশি অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা; বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা; মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল। এ ছাড়া রয়েছে তরুণ-যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো; জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা; দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা; বিআরটিএর সক্ষমতার ঘাটতি; গণপরিবহন খাতে চাঁদাবাজিসহ আরও বেশ কিছু কারণ চিহ্নিত করে থাকে বিভিন্ন সংস্থা ও বিশেষজ্ঞরা। অধিকাংশ সড়ক দুর্ঘটনা অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে বলে জানা যায়। এ ছাড়া চালকের মাদক গ্রহণও দুর্ঘটনার জন্য বড় একটি কারণ।

আমরা মনে করি, সড়কে মৃত্যুর এ মিছিল সংকুচিত করতে হলে বিরাজমান সমস্যা ও ঘাটতিগুলোর সমাধানে সংশ্লিষ্টদের গভীর আন্তরিকতা দরকার। জীবনের নিরাপত্তায় পর্যাপ্ত প্রশাসনিক নজরদারি বৃদ্ধির বিকল্প নেই। পাশাপাশি পথচারীদের অসচেতনতার কারণেও যে দুর্ঘটনা ঘটে, তা হ্রাসে পথচারীকেও সচেতন হতে হবে। সরকার ও সংশ্লিষ্টদের গ্রহণ করতে হবে সচেতনতামূলক উদ্যোগ। দেশে যে একটি সমন্বিত সড়ক পরিবহন কৌশল গড়ে ওঠেনি, সে বিষয়ে সুদূরপ্রসারী সুপরিকল্পনা হাতে নিতে হবে। পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠিত এবং জবাবদিহির চর্চা শুরু না হলে সংকট কাটবে না। কেননা, এগুলোর অভাব ও প্রশাসনিক অদক্ষতা দুর্ঘটনা নিয়ন্ত্রণে বরাবরই প্রতিবন্ধক। আমাদের প্রত্যাশা, সংশ্লিষ্টরা সড়ককে নিরাপদ করতে গভীরভাবে ভাববেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X