মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

স্যার এ এফ রহমান

জন্মদিন
স্যার এ এফ রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য স্যার এ এফ রহমান একাধারে প্রখ্যাত ইতিহাসবিদ, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ও বিশিষ্ট শিক্ষাবিদ। তার পুরো নাম আহমেদ ফজলুর রহমান। তিনি ১৮৮৯ সালের ২৮ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরে জন্মগ্রহণ করেন। তার আদি পিতৃভিটা ফেনী জেলায়। ছাত্র হিসেবে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। জলপাইগুড়ি জিলা স্কুল থেকে ১৯০৮ সালে বৃত্তিসহ প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯১২ সালে ইংল্যান্ডে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিএ (সম্মান) ইতিহাসে ডিগ্রিপ্রাপ্ত হন। এরপর লন্ডন স্কুল অব ইকোনমিকসে তিনি দুই বছর গবেষণা করেন। তার গবেষণার বিষয় ছিল ‘পলিটিক্যাল ইকোনমি’। ১৯৩৪ সালের ১ জুলাই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। ১৯৩৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত উপাচার্য নিযুক্ত ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের একজন সদস্য হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পি জে হার্টগের অনুরোধে এ এফ রহমান ইতিহাস বিভাগে সহযোগী অধ্যাপক পদে যোগ দেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৩৭ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করে। ১৯৪২ সালে ব্রিটিশ সরকার রাজকীয় খেতাব নাইটহুড সম্মাননা প্রদান করে। ১৯৪৫ সালের ১০ ডিসেম্বর তিনি মারা যান। ১৯৭৬ সালে তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ এফ রহমান হল প্রতিষ্ঠা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X