মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাশেদ রাব্বি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ এএম
প্রিন্ট সংস্করণ

জলবেষ্টিত উপকূলে তৃষ্ণা মেটানো দায়

জলবেষ্টিত উপকূলে তৃষ্ণা মেটানো দায়

নদীমাতৃক দেশ বাংলাদেশ, তবুও দেশের উপকূলীয় অঞ্চল পানযোগ্য পানির তীব্র অভাব। বিশেষ করে খুলনা জেলার কয়রা ও পাইকগাছা এবং বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা এ ক্ষেত্রে উল্লেখযোগ্য। বঙ্গোপসাগর ও সুন্দরবনসংলগ্ন এ অঞ্চলগুলো পরিবেশগত এবং জলবায়ুগত হুমকির পাশপাশি পানযোগ্য পানির দুষ্প্রাপ্যতায় স্থানীয় মানুষের বেঁচে থাকতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে।

উপকূলীয় এ উপজেলাগুলোতে পানির অভাবের অন্যতম প্রধান কারণ লবণাক্ততা। জোয়ারের ঢেউ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ঘন ঘন ঘূর্ণিঝড়ের কারণে নদীর লবণাক্ত পানি খাল, পুকুর ও ভূগর্ভস্থ জলাধারে প্রবেশ করা নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। কয়রা এবং পাইকগাছায় অতিরিক্ত চিংড়ি চাষ মাটি ও পানির লবণাক্ততা আরও বাড়িয়ে তুলেছে, যা ঐতিহ্যবাহী মিঠা পানির উৎসগুলো ব্যবহার এবং কৃষিকাজের জন্য অনুপযুক্ত করে তুলেছে।

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ সংকটকে আরও তীব্র করেছে। আইলা, আম্পান ও রেমালের মতো ঘূর্ণিঝড় বাঁধের মারাত্মক ক্ষতি করে। ফলে সমুদ্রের পানি গ্রামগুলোকে প্লাবিত করে এবং মিঠা পানির পুকুরগুলোকে লাবণাক্ত করে তোলে। মোরেলগঞ্জে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এবং অনিয়মিত বৃষ্টিপাতের ফলে ব্যবহারযোগ্য ভূপৃষ্ঠের পানির প্রাপ্যতা হ্রাস পেয়েছে। শুষ্ক মৌসুমে বেশিরভাগ পুকুর শুকিয়ে যায় বা লবণাক্ত হয়ে যায়। এর ফলে স্থানীয় বাসিন্দাদের একফোঁটা নিরাপদ পানির জন্য দূরবর্তী জলের উৎসের ওপর নির্ভর করতে হয়।

ইউএনডিপির সহযোগিতায় পরিচালিত একটি জরিপে দেখা গেছে, কয়রা এবং পাইকগাছাসহ উপকূলীয় উপজেলার প্রায় ৭৩ শতাংশ পরিবার অনিরাপদ, লবণাক্ত পানি ব্যবহার করে, যা কোনোভাবেই ব্যবহারযোগ্য নয়। আন্তর্জাতিক নির্দেশিকা অনুসারে, পানীয় জলের লবণাক্ততা প্রতি লিটারে ১০০০ মিলিগ্রামের নিচে থাকা উচিত। তবে এ অঞ্চলের নলকূপগুলোতে লবণাক্ততার পরিমাণ গড়ে ১৪৫৩ মিলিগ্রাম/লিটার, পাইকগাছায় এর পরিমাণ আরও বেশি ১৫১০ মিলিগ্রাম/লিটার।

পানযোগ্য ও ব্যবহারযোগ্য পানির সংকট উপকূলের আর্থসামাজিক প্রেক্ষাপটে গভীর প্রভাব ফেলছে। খাওয়ার ও রান্নার পানির জন্য নারী ও শিশুদের প্রায়ই দীর্ঘ পথ হেঁটে অতিক্রম করে পানি সংগ্রহ করতে হয়। কখনো কখনো শুধু পানির জন্য দিনে কয়েক ঘণ্টা সময় ব্যয় করতে হয়। নিরাপদ পানির সীমিত সুযোগের কারণে উপকূলবাসীর লবণাক্ত পানি ব্যবহার করতে হয়। ফলে পানিবাহিত বিভিন্ন রোগ যেমন—ডায়রিয়া, কলেরা, চর্মরোগ ইত্যাদি তাদের নিত্যসঙ্গী। কোথাও কোথাও উচ্চ রক্তচাপ এবং কিডনি রোগও দেখা যায়। মাটিতে লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন অস্বাভাবিক হ্রাস পেয়েছে, কয়েক লাখ উপকূলবাসীর খাদ্য নিরাপত্তা এবং জীবিকাকে হুমকির মুখে ফেলেছে।

৫২৫ কোটি টাকারও বেশি ব্যয়ে বৃষ্টির পানি সংগ্রহ ব্যবস্থা, গভীর নলকূপ এবং বিপরীত অসমোসিস প্লান্টের মতো সরকারি প্রচেষ্টা সত্ত্বেও দুর্বল রক্ষণাবেক্ষণ এবং টেকসই চ্যালেঞ্জের কারণে অনেক প্রযুক্তি দীর্ঘমেয়াদি সুবিধা প্রদানে ব্যর্থ হয়েছে। তবে কয়রা, পাইকগাছা এবং মোরেলগঞ্জে সরকারের পাশাপাশি সুপেয় পানির ঘাটতি মোকাবিলায় হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ডর্প অ্যাকশন টু ক্লাইমেট চেঞ্জ ইনসিউরিং সাসটেইনেবল সলিউশন (একসেস) প্রকল্প সিএসও এবং সিবিও বিশেষ করে ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব এবং মা সংসদ নানা উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এসব উদ্যোগ স্থায়ী করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সংগ্রহ ব্যবস্থা, এলাকাভিত্তিক পুকুরের পানি বিশেষ ফিল্টারের মাধ্যমে ব্যবহারযোগ্য করে সমস্যা লাঘবের চেষ্টা করছে। তবে এটি সমস্যার স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধান নয়। এর জন্য প্রয়োজন লবণাক্ত পানির লবণ হ্রাসকরণ প্লান্ট, বাঁধের স্থায়ী সুরক্ষা এবং টেকসই নদী শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা ছাড়া, অপরিকল্পিত চিংড়ি চাষ হ্রাস এবং জলবায়ু-সহনশীল চাষ ব্যবস্থাপনা, স্বাদুপানির প্রাপ্যতা পুনরুদ্ধারে বেদখল খাস পুকুরগুলো দখলমুক্ত করা জরুরি। সে ক্ষেত্রে এসব অঞ্চলের জন্য সঠিক পরিকল্পনা এবং এর বাস্তবায়নের জন্য চাহিদাভিত্তিক বাজেট বরাদ্দ একান্ত প্রয়োজন। পাশাপাশি পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে জনঅংশগ্রহণ গুরুত্ব দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অগ্রণী ভূমিকা নিতে হবে।

লেখক: সাংবাদিক

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X