কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০২:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

ডুরান্ড কাপে সেনাবাহিনী

ডুরান্ড কাপে সেনাবাহিনী

প্রথমবারের মতো ভারতের ঐতিহ্যবাহী ফুটবল আসর ডুরান্ড কাপে অংশগ্রহণ করছে বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দল। ৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর ২৪ দলের অংশগ্রহণের আসর কলকাতা, গুয়াহাটি ও কোরাঝাড় শহরে অনুষ্ঠিত হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে কলকাতার ঐতিহ্যবাহী দল মোহনবাগানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ সেনাবাহিনী দল। গত মৌসুমে মোহামেডানে খেলা মেহেদি হাসান মিঠু, হাসান মুরাদ ও শাহরিয়ার ইমন সেনাবাহিনীর সদস্য। নিজ সংস্থার হয়ে তারা ভারতে অনুষ্ঠিতব্য আসরটিতে খেলছেন। এ ছাড়া মোহামেডান থেকে ধারে খেলছেন জাফর ইকবাল, মিনহাজুল আবেদীন বাল্লু, কামরুল ইসলাম, মোহাম্মদ রাজীব ও সাজ্জাদ হোসেন। ৬ আগস্ট গ্রুপের দ্বিতীয় ম্যাচে কলকাতার আরেক জায়ান্ট ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে বাংলাদেশের প্রতিনিধিরা। গ্রুপের শেষ ম্যাচের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি, যা ১০ আগস্ট অনুষ্ঠিত হবে। এশিয়ার অন্যতম প্রাচীন ফুটবল প্রতিযোগিতা হচ্ছে ডুরান্ড কাপ। ১৮৮৮ সাল থেকে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে আসরটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন ইনু

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

ব্রাজিলের বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

১০

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

১১

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫

১২

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

১৩

ফিফা ‘পাওয়ার র‌্যাঙ্কিং’ / শীর্ষে মেসি, রোনালদো-নেইমারের অবস্থান কত?

১৪

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

১৫

‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর

১৬

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

১৭

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

১৮

আমরা শীর্ষ সারির দল নই: জার্মান কোচ

১৯

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

২০
X