জবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জবির কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসন প্রতি লড়বেন ১০২ জন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিটের ( কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন দুপুর সাড়ে ৩ টা থেকে দুপুর সাড়ে ৪টা পর্যন্ত ১ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি ইউনিটে (কলা ও আইন অনুষদ) ৭৮৫টি আসনের বিপরীতে ৭৯ হাজর ৮০৭ জন আবেদন করেছেন, প্রতি আসনে লড়বেন ১০২ জন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন গণমাধ্যমকে এসব তথ্য জানান।

‘বি’ ইউনিটে (কলা ও আইন অনুষদ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ১৩টি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়, কে এল জুবলি হাই স্কুল এন্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, ৮৫ কাকরাইল, ঢাকা-১০০০, ঢাকা মহানগর মহিলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ১/এ নিউ বেইলি রোড, রমনা ঢাকা-১০০০, মোহাম্মদপুর ঢাকা-১০০০ ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ১৪৮, নিউ বেইলি রোড, ঢাকা-১০০০ এছাড়াও তিনটি আঞ্চলিক কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মোট ১০০ মার্কের পরীক্ষায় ৭২ মার্ক এমসিকিউ ও বাকি ১৮ মার্ক থাকবে এসএসসি (সমমান) ও এইচএসসি (সমমান) ফলাফলের ওপর। ‘বি’ ইউনিটে ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন আসবে।

আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন বলেন, আমাদের ৭৮৫ আসনের বিপরীতে ৭৯ হাজার ৮০৭ জন আবেদন করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার মধ্যে আরও ৯টি কেন্দ্রে এবং ঢাকার বাহিরে ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী বিভিন্ন সমস্যার কারণে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, তাদের পরীক্ষা গ্রহণের জন্য সব কেন্দ্রকে নির্দেশনা দেওয়া হয়েছে। নামের তালিকা যাচাই করে তাদের পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার খাতাগুলো আলাদা খামে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১০

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১১

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১২

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৫

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৬

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৭

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৮

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৯

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

২০
X