মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার

ফরিদপুরে উদ্ধার হওয়া বিপুল অস্ত্র। ছবি : কালবেলা
ফরিদপুরে উদ্ধার হওয়া বিপুল অস্ত্র। ছবি : কালবেলা

ফরিদপুর কোতোয়ালি থানা থেকে লুট হওয়া বিপুল অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাব-১০।

বুধবার (২৮ জানুয়ারি) রাত আড়াইটার দিকে শহরের কমলাপুর এলাকার এক ঝোপের মধ্য থেকে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে র‍্যাব।

অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ ও ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ।

র‍্যাব-১০ জানায়, গত ২০২৪ সালের ৫ আগস্টে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর সুযোগে দুষ্কৃতকারীরা একযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে এবং সেগুলো পরে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে থাকে, ফলে দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

এ পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব শুরু থেকেই পেশাদারিত্বের সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় বুধবার রাত অনুমান ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কোতোয়ালি থানাধীন চরকমলাপুরগামী রাস্তার বিদ্যুতের খুঁটি সংলগ্ন ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এ সব উদ্ধার করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গ্রেনেড ও কার্তুজগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদ।

র‍্যাব-১০ ফরিদপুর-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, এ অভিযান প্রমাণ করে— দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র প্রতিরোধে র‌্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র‌্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। র‌্যাব-১০ —এর এ সফল অভিযানে দেশের জনগণ আরও একবার আশ্বস্ত হয়েছে যে, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X