কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০২:৪০ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

সংবাদ সম্মেলনে আমিন উর রশিদ ইয়াছিন ও সামিরা আজিম (দোলা)সহ অন্যরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে আমিন উর রশিদ ইয়াছিন ও সামিরা আজিম (দোলা)সহ অন্যরা। ছবি : কালবেলা

কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সামিরা আজিম (দোলা) নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আসনটিতে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবুল কালামকে সমর্থন জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে কুমিল্লা নগরীর কান্দিরপাড় ভিক্টোরিয়া সরকারি কলেজ সড়কের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

সামিরা আজিম দোলা বলেন, আসুন আমরা এক সঙ্গে দলের বৃহত্তম স্বার্থে কাজ করব। কিছু ভুল বোঝাবুঝি ছিল। সেটি দূর হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি সরে গেলাম।

কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থী মো. আবুল কালাম বলেন, রশিদী এ হোসাইনী, শফিকুর রহমান ও জাহাঙ্গীর তিনজন মনোনয়ন চেয়েছিলেন। দোলাও চেয়েছিলেন। তিনজন নির্বাচন থেকে সরে দাঁড়ান। দোলাও সরে দাঁড়িয়েছেন। আমরা ধানের শীষকে সহজে বিজয়ী করতে পারব।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নির্বাচনী সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন বলেন, দোলার এ সিদ্ধান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত। সামিরা আজিম দোলাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। বিএনপিকে ক্ষমতায় আনার জন্য দোলাকে নির্বাচন করতে না করা হয়েছে। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে সেটা শেষ করতে হবে। সবাই ধানের শীষের জন্য কাজ করব। দোলা এখন থেকে ধানের শীষের জন্য কাজ করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X