কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০১:২৯ এএম
অনলাইন সংস্করণ

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল মুয়াজ্জিনের সঙ্গে সাক্ষাৎ করে তাকে সহমর্মিতা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন। ছবি : কালবেলা
‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল মুয়াজ্জিনের সঙ্গে সাক্ষাৎ করে তাকে সহমর্মিতা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় চাকরিচ্যুত নওগাঁর সেই মুয়াজ্জিন আল আমীন চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

তারেক রহমানের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল মুয়াজ্জিনের সঙ্গে সাক্ষাৎ করে তাকে সহমর্মিতা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করে।

বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় মুয়াজ্জিনের চাকরিচ্যুত হওয়া সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হলে সেটি তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তারই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারম্যানের নির্দেশে এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় প্রতিনিধি দলটি মুয়াজ্জিন আল আমীন চৌধুরীর সঙ্গে এ সাক্ষাৎ করে।

আমরা বিএনপি পরিবার এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন বিএনপির চেয়ারম্যানের পক্ষে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। এ সময় মুয়াজ্জিনকে আগামী দুই মাসের অগ্রিম বেতনসহ আগামীতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- আমরা বিএনপি পরিবার এর সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রওনক ইসলাম রওনক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X