ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৭:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

ব্যাটিংয়ে মনোযোগ জাকেরদের

ব্যাটিংয়ে মনোযোগ জাকেরদের

এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল থেকে বাদ পড়তে হয়েছিল বাংলাদেশকে। দারুণ সুযোগ হাতছাড়ার দায় নিতে হচ্ছে ব্যাটারদের ব্যর্থতা। সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিভাগ পুরোপুরি ব্যর্থ ছিল। সেই ব্যর্থতাই দলকে বড় সুযোগ থেকে ছিটকে দেয়। এবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ব্যাটিং বিভাগেই মনোযোগের কথা বললেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক। সংযুক্ত আরব আমিরাতের শহর শারজায় আজ বাংলাদেশ সময় রাত ৯টায় রশিদ খানদের মুখোমুখি হবেন তারা। তার আগেই অধিনায়ক জাকের বলেছেন ব্যাটিং বিভাগের দিকে মনোযোগের কথা।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে পরিসংখ্যান খুব একটা স্বস্তির নয় বাংলাদেশের। তবে এবার এশিয়া কাপে গ্রুপ ‘বি’ ম্যাচে তাদের হারানোর সুখস্মৃতি এখনো তরতাজাই বলা চলে। অবশ্য তখন অধিনায়ক ছিলেন লিটন দাস। কিন্তু চোটে তার এ সিরিজে খেলা হচ্ছে না বলেই দায়িত্ব পালন করতে হবে জাকেরকে। দায়িত্ব পেয়ে জাকের বললেন, ‘যেহেতু দায়িত্ব এসেছে পালন করতে হবে। যে দায়িত্ব সেটা পালন করার চেষ্টা করব। টিম পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব।’

এশিয়া কাপে দলের ব্যাটারদের পারফরম্যান্স ছিল হতাশার। জাকের নিজেও তাদের একজন। পুরো টুর্নামেন্টে একটি ছক্কাও হাঁকাতে পারেননি তিনি। তার ব্যাটেও ছিল না রানের দেখা। এবার তাই ব্যাটিং নিয়ে মনোযোগী তারা, ‘চ্যালেঞ্জ বলতে নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। আগের সিরিজে আমরা অবশ্যই দল হিসেবে ভালো খেলতে পারিনি। তাই আমাদের মূল পরিকল্পনা থাকবে ব্যাটিং ইউনিট হিসেবে ভালো পারফরম্যান্স করা। যেহেতু এশিয়া কাপেও ব্যাটিংয়ের কারণে আমাদের ভুগতে হয়েছে, তাই ব্যাটিং ইউনিটের দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হবে।’ অথচ এশিয়া কাপের আগে ব্যাটিং নিয়ে কত কাজ করেছিলেন জাকেররা। বিশেষ করে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গেও কয়েকদিনের সেশন ছিল তাদের। কিন্তু মাঠের ক্রিকেটে তার কোনো ছাপই রাখতে পারলেন না। জাকের দায়টা নিজেদের দিলেন, ‘ব্যর্থতা তো আসলে আমাদের কাজগুলো করছি আমরা। ব্যর্থ হলে যে আপনি কোচকে দোষ দেবেন বা যে কাজগুলো করছি, সেটাকে দোষ দেওয়ার কিছু নেই। আমরা মিস করছি আমরা বাজে ব্যাটিং করছি এর দায় আমাদেরই নিতে হবে।’ এবার আফগান সিরিজে সেখান থেকে ভিন্ন কিছু করে দেখানোর সুযোগ ব্যাটারদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

১০

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

১১

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

১২

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

১৩

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

১৪

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৫

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

১৬

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

১৭

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

১৮

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

১৯

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

২০
X