স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ এএম
প্রিন্ট সংস্করণ
ভারত-দ. আফ্রিকা ওয়ানডে সিরিজ

সমতা ফিরিয়েই সিরিজ জয়ের হুঁশিয়ারি বাভুমার

সমতা ফিরিয়েই সিরিজ জয়ের হুঁশিয়ারি বাভুমার

রায়পুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৩৫৯ রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচ শনিবার বিশাখাপত্তনমে। সিরিজ এখন ১-১ সমতায়। বুধবার দারুণ জয়ে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা টেস্টের পর ওয়ানডে সিরিজ জয়ের ঘোষণা দিয়েছেন।

ভারত আগে ব্যাট করে ৫ উইকেটে ৩৫৮ রানের বিশাল স্কোর গড়েছিল। ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করে ৪ বল হাতে রেখে ৪ উইকেটে জয় পেয়েছে প্রোটিয়ারা। ভারতের হয়ে দুটি সেঞ্চুরি করেন বিরাট কোহলি এবং ঋতুরাজ গায়কোয়াড়। ১১০ রান করেন প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম। সিরিজে সমতা ফেরানোর পর বাভুমা বলেছেন, ‘লক্ষ্যে পৌঁছতে পেরে ভালো লেগেছে। খেলা শুরুর আগে আমাদের লক্ষ্য ছিল ভালো বোলিং করা। ব্যাটিং নিয়ে চিন্তা ছিল না। তবে এই ম্যাচ থেকে আমরা প্রচুর আত্মবিশ্বাস পেয়েছি। এবার সিরিজ জমিয়ে দিতে পারব।’ তিনি আরও বলেছেন, ‘এ জয়টা দুর্দান্ত। আমরা ম্যাচটা দারুণভাবে শেষ করলাম। এইডেন মার্করামের ইনিংসটার কথা আলাদা করে বলতে হবে। খুব দায়িত্ব নিয়ে খেলল। আমরা চেয়েছিলাম শেষ পর্যন্ত লড়াই করতে। ম্যাচটা যতটা সম্ভব বড় করতে। টেস্ট সিরিজ আমাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি করে দিয়েছে। সেটা কাজে লাগছে। তা ছাড়া আমাদের দলের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা রয়েছে। সেটাও আমাদের সবাইকে ভালো পারফর্ম করতে উৎসাহিত করে।’ ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার নেওয়ার পর মার্করাম বলেছেন, ‘আমরা প্রত্যেক ম্যাচ থেকে শেখার চেষ্টা করি। এই ম্যাচেও প্রথম ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়েছি আমরা। জানতাম বল ভালো সুইং করবে। তাই তাড়াহুড়া করতে চাইনি। মারার বলের জন্য অপেক্ষা করেছি। তা ছাড়া এই পিচে থাকতে পারলে রান উঠবে বুঝতে পেরেছিলাম। আমার সঙ্গে বাভুমার জুটিটা ইনিংসের ভিত গড়ে দিয়েছে। আমরা চেয়েছিলাম স্বাভাবিক ব্যাটিং করতে। লক্ষ্য বড় হলেও অতিরিক্ত কিছু চেষ্টা করতে চাইনি। তবে সবাই ভালো খেলেছে। নিজের নিজের দায়িত্ব পালন করেছে।’ বাজে ফিল্ডিংকে দায়ী করে লোকেশ রাহুল বলেন, ‘শিশির পড়ছিল। ফলে বোলারদের সমস্যা হচ্ছিল। তার পরও আরও একটু ভালো বল করা যেত। বেশ কয়েকটা বাজে বাউন্ডারি হয়েছে। বোলিং ও ফিল্ডিং আরও ভালো হতে পারত। এই ভুলগুলো পরের ম্যাচে করলে হবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১০

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১১

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১২

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৩

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৫

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৬

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৭

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৮

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৯

ডিএমপির দুই থানায় নতুন ওসি

২০
X